
কুমিল্লায় আন্তর্জাতিক কূটনৈতিক সম্মেলন শুরু ৮ নভেম্বর
প্রতিবেদক, গাইবান্ধা
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৭:৫৪

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি
গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোভ্যানচালক।
সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন: রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের ইমাদপুর হাজীপাড়া গ্রামের মৃত সোলেমানের ছেলে এনামুল হক (৪০) এবং একই এলাকার মোন্তাজ আলীর ছেলে আনোয়ার হোসেন (৪২)। আহত অটোভ্যানচালকের নাম আব্দুল হামিদ (৪১)। তিনিও একই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, এনামুল ও আনোয়ার পানের বরজে কাজ করার উদ্দেশে আব্দুল হামিদের অটোভ্যানে করে সুন্দরগঞ্জের জামালহাটের কামরাঙ্গার তল এলাকায় যাচ্ছিলেন। পথে একটি মালবাহী ট্রাক অটোভ্যানটিকে ধাক্কা দিলে তিনজনই আহত হন। এতে ঘটনাস্থলেই এনামুল হকের মৃত্যু হয়। গুরুতর আহত আনোয়ার হোসেনকে হাসপাতালে নিলে দুপুরে তার মৃত্যু হয়।
বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, দুঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দ্রুত গতির ট্রাকের চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।