
চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন, ইঞ্জিন চলে গেল ২ কিলোমিটার
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬:৬

মোটরসাইকেল দুর্ঘটনার ফাইল ছবি
নেত্রকোনার কেন্দুয়ায় দাওয়াত খেতে যাওয়ার পথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে মারা গেছে। এ ছাড়া, আহত মা-মেয়ে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপর মোটরসাইকেল চালক আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের নওয়াপাড়া ইউনিয়নের দুর্গাপুর লাহুরি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের আমতলী গ্রামের বাসিন্দা ও কেন্দুয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো. মাহমুদুল হক শাহিন (৪০) স্ত্রী ও সন্তানদের নিয়ে কেন্দুয়া পৌর এলাকায় এক অনুষ্ঠানের দাওয়াতে যাচ্ছিলেন। পথে দুর্গাপুর লাহুরি নামক স্থানে ময়মনসিংহের নান্দাইল এলাকার একটি মোটারসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাহিন ও তার সাত বছর বয়সি ছেলে রাজিন ঘটনাস্থলেই প্রাণ হারায়। তবে তার স্ত্রী ও শিশুকন্যাসহ অপর মোটরসাইকেলের চালক শফিক আহত হলে তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক শফিক নামের ওই চালককে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
নেত্রকোনা পুলিশের ডিএসবি প্রধান জাফর ইকবাল জানান, খবর পাওয়া মাত্রই কেন্দুয়া থানার এস আই নুরুল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।