
চাকরি হারালেন ৬ পুলিশ কর্মকর্তা, ১ জন বাধ্যতামূলক অবসরে
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১৫:১৩

ফাইল ছবি
গ্রাহকের অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে সুবাস্তু ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আবিদুর রহমানসহ তিনজনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদক এ তথ্য নিশ্চিত করেছে।
আগামী ২৪ নভেম্বর তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে সংস্থাটির সহকারী পরিচালক সাজিদ উর রোমান।
দুদক জানায়, গ্রাহকের অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে সুবাস্তু ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আবিদুর রহমানসহ তিনজনকে তলব করা হয়েছে।
অন্য দুই জন হলেন- সুবাস্তুর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক খান ও পরিচালক রেজাউল হক সিরাজী।
দুদকে আসা অভিযোগে বলা হয়েছে, শত শত নিরীহ গ্রাহকের কষ্টার্জিত সম্পদ আত্মসাৎ ও অর্থ পাচার করেছেন তারা। গ্রাহকের কাছ থেকে অর্থ নিয়ে ফ্ল্যাট বুঝিয়ে না দেওয়াসহ নানা অভিযোগ রয়েছে।
এর আগে গত অক্টোবর মাসে সুবাস্তু ডেভেলপমেন্ট লিমিটেডের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।
প্রাসঙ্গিক: