
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেডিভ ইমনের ২ দিনের রিমান্ড
বাংলাদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১৮:৪১

দুর্ঘটনার পর ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় লোকজন। ছবি: সংগৃহীত
গরুবোঝাই নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফেরদৌস রহমান (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি চিলমারী উপজেলার নয়ারহাট গ্রামীণ ব্যাংকে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের বাইমমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফেরদৌস রহমানের বাড়ি বগুড়া জেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফেরদৌস রহমান মোটরসাইকেলে করে বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে বাইমমারী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গরুবোঝাই নসিমনের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
প্রাসঙ্গিক: