
কালীগঞ্জে দুদিনে ২ মরদেহ উদ্ধার

সাজেক-দীঘিনালা সড়ক। ছবি: সময় সংবাদ
দীঘিনালা- সাজেক সড়কে চলা অনির্দিষ্টকালের চলা অবরোধ অবরোধ ১২ ঘণ্টার জন্য শিথিল করা হযেছে।
শুক্রবার সন্ধ্যায় সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বিজয় কান্তি চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এলাকার সাধারণ জনগণের জরুরি ও মৌলিক চাহিদার বিষয়টি বিবেচনা করে আগামী ১ নভেম্বর (রোববার) ১২ ঘণ্টার জন্য সড়ক অবরোধ শিথিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, ওই এলাকায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘কঠিন চীবর দান’ যেন নির্বিঘ্নে ও সুন্দরভাবে উদযাপিত হতে পারে, সেজন্য আলোচনা সাপেক্ষে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়, ১ নভেম্বর (রোববার) নির্ধারিত সময় পার হওয়ার পর থেকে পূর্বের মতো অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি যথারীতি চলবে।