
শিবচরে বাড়ি ফেরার পথে নারীকে অপহরণ, ১৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
বাংলাদেশ
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ৩:৫

ময়মনসিংহে নিহত সুরুজ জামানের স্বজনদের আহাজারি। ইনসেটে সুরুজ জামান
ময়মনসিংহ নগরে ছোট্ট মেয়ের সামনে এলোপাতাড়ি ছুরিকাঘাতে প্রাণ গেল সুরুজ জামান (৩৫) নামের এক স্বেচ্ছাসেবক দল নেতার।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার মুজিব মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
স্বজনরা জানান, রোববার সন্ধ্যায় নগরীর মধ্য বাড়েরা এলাকার নিজ বাড়ি থেকে চার বছরের ছোট্ট মেয়ে আদিবাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বের হন মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ জামান। মেয়ের জন্য জুতা কিনে বাড়িতে ফিরছিলেন তিনি। পথে মজিদ মার্কেট সংলগ্ন সড়কের মোড়ে পৌঁছালে প্রতিবেশী মেহেদীসহ কয়েকজন তার গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায় তারা। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রোমান কাউসার বলেন, ‘যারা মারছে তারা আওয়ামী লীগ-যুবলীগ করে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তারা বালুর ব্যবসা করতো। বিএনপি ক্ষমতায় আসার পর এখন আমার ভাই বালু ব্যবসা করে দেখে প্রতিহিংসায় ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম ও তার ছোট ভাই মেহেদী হাসানসহ অন্য ভাইয়েরা মিলে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে।’
নিহতের স্ত্রী আঁখি আক্তার আহাজারি করতে করতে বলেন, আমার জন্য জুতা কিনে এনেছিল আমার স্বামী। তা দেখে মেয়ে তাকেও জুতা কেনার বায়না করে। মেয়েকে জুতা কিনে দেয়ার জন্য মোটরসাইকেলে বের হয়। ফিরে আসার সময় আমার মেয়ের সামনেই আমার স্বামীকে কুপিয়ে হত্যা করেছে।
নিহত জামান ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন বলে জানান ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব ও সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান।
প্রাসঙ্গিক:
তিনি বলেন, ‘ওয়ার্ড যুবলীগের সভাপতির নেতৃত্বে এই হত্যাকাণ্ড হয়। ফ্যাসিস্টরা গ্রেফতার না হওয়ায় এই হত্যা। এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই।’