
নিবন্ধিত শরণার্থীদের কাজ দেয়ার কথা ভাবছে মালয়েশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১৯:২৫

মো. সজীব মিয়া ও ধনু মিয়া।
মালদ্বীপে মারা যাওয়া দুই প্রবাসী বাংলাদেশি মো. সজীব মিয়া ও ধনু মিয়ার মরদেহ আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দেশে পাঠানো হচ্ছে। বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাঁদের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
গত ১০ অক্টোবর মালদ্বীপের রাজধানী মালের একটি আবাসিক ভবন থেকে ২৬ বছর বয়সি সজীব মিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষ্মীপাড়া গ্রামের আবদুল খালেকের ছেলে।
সজীবের বড় ভাই মনিরুল ইসলাম জানান, উন্নত জীবনের আশায় দেড় বছর আগে মালদ্বীপে পাড়ি জমিয়েছিলেন তাঁর ভাই। তবে সেখানে নিয়মিত কাজ না পাওয়ায় বেশির ভাগ সময় কর্মহীন থাকতে হয়েছে তাকে।
মৃত্যুর আগের দিনও পরিবারের সঙ্গে কথা বলেছিলেন সজীব। তাঁর পাসপোর্ট হারিয়ে যাওয়ায় দেশে ফিরতে ট্রাভেল পারমিট সংগ্রহের পরিকল্পনা ছিল।
অন্যদিকে একই দিন মালদ্বীপের কুদাহুভাদু দ্বীপে কর্মরত অবস্থায় স্ট্রোক করে মারা যান ৪৪ বছর বয়সি ধনু মিয়া। তার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লা ইউনিয়নে। তার বাবার নাম মো. রুক্কু মিয়া।
বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, সজীবের মৃত্যুর পর মরদেহ দেশে পাঠাতে মালদ্বীপের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হয়। পুলিশের তদন্ত ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ছাড়পত্র পাওয়ার পর মরদেহ পাঠানোর ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে।