
ইয়েমেনের প্রেসিডেনশিয়াল প্যালেসে হুতির ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২১:২৭

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ২০০৯ সালে ১৩ জনকে হত্যার দায়ে দণ্ডিত নিদাল মালিক হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফায়ারিং স্কোয়াডে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও তা জনসমক্ষে সম্প্রচার করা হবে না বলে জানিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
২০০৯ সালে টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে গুলিবর্ষণ করে ১৩ জনকে হত্যার দায়ে হাসানকে দোষী সাব্যস্ত করা হয়। তার মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা নিয়ে বিতর্ক তৈরি হলেও নির্ধারিত পদ্ধতিতে দণ্ড কার্যকরের সিদ্ধান্ত বহাল রয়েছে।
গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছিলেন, মানুষ যাতে হাসানের মৃত্যুদণ্ড দেখতে পারে, তা নিশ্চিত করা হবে। তার এ বক্তব্যের পর যুক্তরাষ্ট্রের প্রশাসন ব্যাপক সমালোচনার মুখে পড়ে। সমালোচকদের কেউ কেউ এ পরিকল্পনার সঙ্গে ইরান ও আফগানিস্তানের কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার তুলনা করেন।
ট্রাম্প তার পোস্টে যুক্তি দেন, মৃত্যুদণ্ড সম্প্রচার করা হলে বিশ্ব দেখতে পেত, সন্ত্রাসী ও হাসানের মতো ব্যক্তিদের সঙ্গে যুক্তরাষ্ট্র কীভাবে আচরণ করে। তার ভাষায়, এটি বিশ্ববাসীর জন্য একটি শক্তিশালী প্রতিরোধমূলক বার্তা হতে পারত।
তবে একই পোস্টে ট্রাম্প স্বীকার করেন, অনেক ভালো ও সদুদ্দেশ্যসম্পন্ন মানুষ সরাসরি সম্প্রচার কিংবা অন্য কোনো দৃশ্যমান মাধ্যমে হাসানের মৃত্যুর দৃশ্য দেখতে চান না। ট্রাম্প বলেন, ‘নির্ধারিত সময় অনুযায়ী ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, তবে এ ঘটনা সরাসরি সম্প্রচার করা হবে না।’
সূত্র: দ্য গার্ডিয়ান।