
কোচের সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে রোনালদো আবার দলে ফিরবেন, আশা ভিতিনহার
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২১:২৪

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা করায় ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বৃহস্পতিবার জুরিখে কাউন্সিলের বৈঠক শেষে এ কথা জানান ফিফার সহসভাপতি ডেবি হিউইট।
বৈঠক শেষে ডেবি হিউইট বলেন, তার অভিজ্ঞতায় এটিই ছিল ফিফা কাউন্সিলের সবচেয়ে জোরালো, অকপট ও খোলামেলা বৈঠক। তা সত্ত্বেও অনেক প্রশ্নের উত্তর মেলেনি। এসব প্রশ্নের উত্তর না দিলে ইনফান্তিনো ফিফা সভাপতি থাকার যোগ্য বলে বিবেচিত হবেন না বলে জানিয়েছেন তিনি।
হিউইট বলেন, ‘হতাশাজনক বিষয়গুলোর একটি হলো, আমরা নির্দিষ্টভাবে যেসব প্রশ্নের উত্তর চেয়েছিলাম, সেগুলোর কোনো উত্তরই পাইনি। উদাহরণস্বরূপ, এফএফই-সংক্রান্ত নথিপত্র চেয়েও পাওয়া যায়নি।’
ইনফান্তিনোর জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়ে হিউইট বলেন, ‘তাকে এসব প্রশ্নের উত্তর দিতেই হবে। এখনো যদি তিনি সেগুলোর উত্তর না দেন, তাহলে তিনি ফিফা সভাপতি থাকার যোগ্য নন। বৈঠকেও এই মতামত তুলে ধরা হয়েছে।’
হিউইট জানান, তিনি বারবার নথিপত্র প্রকাশের অনুরোধ জানিয়েছেন। কিন্তু বৃহস্পতিবারের বৈঠকেও অনুরোধ জানানোর পর সেগুলো হাতে পাননি। তার ভাষ্য অনুযায়ী, এফএফই পরিকল্পনা কেন এবং কীভাবে নেওয়া হয়েছিল, বালোগুনের ঘটনা ও ফিফা শান্তি পুরস্কার, এসব বিষয়ে প্রশ্নের উত্তর এখনো অমীমাংসিত।
তিনি বলেন, ‘এসব প্রশ্নের উত্তর পাওয়ার পরই ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিতে পারব, জিয়ান্নি সঠিক প্রার্থী কি না। এফএফইর সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিশ্বাস করা যায় কি না, সেটিও তখন বোঝা সম্ভব হবে। প্রকৃতপক্ষে কী ঘটেছিল, তা না জানা পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের আচরণ পরিবর্তন করা প্রয়োজন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া কঠিন।’