
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনেরই
প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২১:১০

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি
চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামের ঐতিহাসিক জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। আগামী ২০ অক্টোবর তার এই সফর চূড়ান্ত হয়েছে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির পক্ষ থেকেও সফর সফল করতে প্রস্তুতি নেয়া হচ্ছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হচ্ছে। সফরটি সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে সিটি করপোরেশনও নানা প্রস্তুতি নিচ্ছে। চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। দুর্গাপূজা উপলক্ষে ২৯৪ পুজামন্ডপে ৩৬ লাখ ৭০ হাজার টাকার অনুদানের চেক দেয়া হয়েছে। তিনি বলেন, এই প্রথম কোনো প্রধানমন্ত্রী শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করতে চট্টগ্রামে আসছেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেন, প্রধানমন্ত্রীর সফর চূড়ান্ত হয়েছে। এ সফর ঘিরে আমাদের পক্ষ থেকে প্রস্তুতি নেয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর সফর যাতে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সে জন্য সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেয়া হচ্ছে।
শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ ঢাকা বলেন, এই প্রথম কোনো প্রধানমন্ত্রী শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করতে চট্টগ্রামে আসছেন। এটি নিঃসন্দেহে চট্টগ্রামের জন্য গর্বের বিষয়। প্রধানমন্ত্রী তারেক রহমান রেইনবো নেশন গড়ে তুলতে চান। তারই অংশ হিসেবে চট্টগ্রামের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর ফলে চট্টগ্রামসহ দেশের সব সনাতনী সম্প্রদায়ের মানুষ খুবই খুশি। চট্টগ্রামের হিন্দুরা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ওনার আগমনে চট্টগ্রামজুড়ে উৎসবের আমেজ দেখা দিয়েছে।