ট্রাম্পের মেয়াদের মাঝপথেই ধাক্কা: সিনেটের নিয়ন্ত্রণ হারাল ক্ষমতাসীনরা
যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে এক বিশাল রাজনৈতিক সমীকরণ পরিবর্তনের মধ্যদিয়ে দেশটির উচ্চকক্ষ সিনেটের পূর্ণ নিয়ন্ত্রণ তুলে নিল ডেমোক্র্যাটিক পার্টি। মার্কিন সংবাদমাধ্যমগুলোর সবশেষ তথ্যানুযায়ী, ১০০ আসনের সিনেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ন্যূনতম ৫১টি আসনে জয় নিশ্চিত করেছে বিরোধীরা। আরও ২টি আসনে ডেমোক্র্যাট প্রার্থীরা এগিয়ে থাকায় তাদের আসনসংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বিপরীতে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি এখন পর্যন্ত ৩৯টি আসনে জয় পেয়েছে এবং ৬টিতে এগিয়ে রয়েছে।
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ২৩:৪৮