
৩৮ বছর পর টেক্সাসে রিপাবলিকানদের ‘দুর্গ’ ভাঙলেন ডেমোক্র্যাট টালারিকো
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ৯:৪

ফিলিস্তিনি-আমেরিকান ডেমোক্র্যাট রাশিদা তালিব। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে পঞ্চম মেয়াদে নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনি-আমেরিকান ডেমোক্র্যাট রাশিদা তালিব। দেশটির কংগ্রেসে তিনিই একমাত্র ফিলিস্তিনি বংশোদ্ভূত সদস্য।
মিশিগানের ১২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে জয় পেয়েছেন তিনি। নির্বাচনে রিপাবলিকান প্রার্থী জেমস হুপার ও গ্রিন পার্টির ব্রেন্ডা স্যান্ডার্সকে বড় ব্যবধানে পরাজিত করেছেন রাশিদা।
রাশিদা তালিব মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে (ইলহান ওমরের সাথে) কংগ্রেসে প্রথম মুসলিম নারী।
এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শেষে শুরু হয়েছে গণনা। সংবাদমাধ্যম আল জাজিরার সর্বশেষ লাইভ প্রতিবেদন অনুযায়ী, প্রতিনিধি পরিষদ ১০১টি আসন নিশ্চিত করে আরও ১০০টি আসনে এগিয়ে আছে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থীরা। অপরদিকে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির প্রার্থীরা ৫৫টি আসন নিশ্চিত করে ৮১টি আসনে এগিয়ে আছে।
এছাড়া উচ্চকক্ষ সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে ভোট হচ্ছে। পাশাপাশি ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হবে। সিনেটের প্রাপ্ত ফলাফলে ৪৫টি আসন নিশ্চিত করে ৭টি আসনে এগিয়ে আছে ডেমোক্র্যাটিক পার্টি। অপরদিকে ৩৬ আসন পেয়ে আরও ৭টিতে এগিয়ে আছে রিপাবলিকানরা। সিনেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য ৫১টি আসন প্রয়োজন।