
৩৮ বছর পর টেক্সাসে রিপাবলিকানদের ‘দুর্গ’ ভাঙলেন ডেমোক্র্যাট টালারিকো
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১০:২

প্রতিনিধি পরিষদে এখন পর্যন্ত বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির ১২৭ জন প্রার্থী জয় পেয়েছেন। ছবি: সিএনএন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের সবশেষ ফলাফলে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ও উচ্চকক্ষ সিনেটে ক্ষমতাসীন রিপাবলিকানদের চেয়ে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটরা।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনসহ বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম সবশেষ খবর অনুযায়ী, প্রতিনিধি পরিষদে এখন পর্যন্ত বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির ১২৭ জন প্রার্থী জয় পেয়েছেন। এছাড়া এগিয়ে আছেন আরও ৭১টি আসনে। অন্যদিকে, প্রতিনিধি পরিষদে রিপাবলিকান পার্টির জয়ী প্রার্থীর সংখ্যা ৭৪। এগিয়ে আছেন আরও ৭৯টি আসনে। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেতে কোনো দলকে অন্তত ২১৮টি আসনে জয় পেতে হবে।
কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ফলাফলেও এগিয়ে আছেন ডেমোক্র্যাটরা। এ পর্যন্ত দলটির ৪৬ জন প্রার্থী জয় পেয়েছেন, আর রিপাবলিকানদের জয়ী প্রার্থীর সংখ্যা ৩৭। পাশাপাশি ডেমোক্র্যাটদের ৬ জন ও রিপাবলিকানদের ৭ জন করে প্রার্থী নিজ নিজ আসনে এগিয়ে রয়েছেন। সিনেটের ৩টি আসনের ফলাফল ঘোষণা এখনো বাকি।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের পূর্বাভাস অনুযায়ী, মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাচ্ছে। এর মাধ্যমে তারা রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থেকে পরিষদের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিচ্ছে তারা। পূর্বাভাসে বলা হয়েছে, ডেমোক্র্যাটরা অন্তত ২১৮টি আসনে জয়ী হবে এবং রিপাবলিকানরা অন্তত ১৬০টি আসন পাবে।
সিনেটের নিয়ন্ত্রণ পেতে কোনো দলকে ৫১টি আসন নিশ্চিত করতে হবে। সিনেটের মোট ১০০ আসনের মধ্যে এ বছর নির্বাচন হচ্ছে না—এমন ৩৪টি আসন ডেমোক্র্যাট-সমর্থিত ও ৩১টি রিপাবলিকান-সমর্থিত।
বর্তমানে সিনেটে রিপাবলিকানদের ৫৩টি আসন রয়েছে। অন্যদিকে ডেমোক্র্যাট ও তাদের সঙ্গে জোটবদ্ধ স্বতন্ত্র সিনেটরদের আসনসংখ্যা ৪৭টি। সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হলে ডেমোক্র্যাটদের আরও চারটি আসন বাড়াতে হবে।
নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে পারলে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আইন প্রণয়নসংক্রান্ত পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে। অন্যদিকে কংগ্রেসে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ ধরে রাখার বিষয়টিও ট্রাম্প প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ।
সূত্র: সিএনএন, আল জাজিরা, বিবিসি