
৩৮ বছর পর টেক্সাসে রিপাবলিকানদের ‘দুর্গ’ ভাঙলেন ডেমোক্র্যাট টালারিকো
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১০:২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সংগৃহীত ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল যাই হোক মেনে নেবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ট্রাম্প বলেন, ‘আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত।’ তিনি আরও বলেন, ‘আমরা ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করব। তাদের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। আশা করি, আমরা কোনো না কোনো সমঝোতায় পৌঁছাতে পারব।’
মঙ্গলবার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে। এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনে এবং সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে ভোট হয়েছে। এ ছাড়া ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনসহ বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম সবশেষ খবর অনুযায়ী, প্রতিনিধি পরিষদে এখন পর্যন্ত বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির ১৪০ জন প্রার্থী জয় পেয়েছেন। এছাড়া এগিয়ে আছেন আরও ৯৭টি আসনে। অন্যদিকে, প্রতিনিধি পরিষদে রিপাবলিকান পার্টির জয়ী প্রার্থীর সংখ্যা ৯৪। এগিয়ে আছেন আরও ৭০ আসনে। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেতে কোনো দলকে অন্তত ২১৮টি আসনে জয় পেতে হবে।
এ ছাড়া কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ফলাফলেও এগিয়ে আছেন ডেমোক্র্যাটরা। এ পর্যন্ত দলটির ৪৯ জন প্রার্থী জয় পেয়েছেন, আর রিপাবলিকানদের জয়ী প্রার্থীর সংখ্যা ৩৮। পাশাপাশি ডেমোক্র্যাটদের ৩ জন ও রিপাবলিকানদের ৭ জন প্রার্থী নিজ নিজ আসনে এগিয়ে রয়েছেন। সিনেটের ১টি আসনের ফলাফল ঘোষণা এখনো বাকি।
সূত্র: আল জাজিরা