
ওয়ানডে বিশ্বকাপের টিকিটের জন্য প্রায় ১২ কোটি আবেদন
খেলা ডেস্ক
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ২১:৫৩

মাত্র ২৮ ভোটের জন্য ব্যালন ডি’অরে হ্যারি কেইনের কাছে হেরেছেন এমবাপ্পে। ছবি: রয়টার্স
ফ্রান্সে ব্যালন ডি’অর বিতর্ক যেন থামছেই না। দেশটির সবচেয়ে বড় ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে মাত্র ২৮ পয়েন্টের জন্য হ্যারি কেইনের কাছে পুরস্কারটি হারিয়েছেন।
ফ্রান্সের জাতীয় দলের সাবেক খেলোয়াড় বিক্সান্তে লিজারাজু টেলিফুট অনুষ্ঠানে এমবাপ্পের দ্বিতীয় হওয়ার বিষয়টি বিশ্লেষণ করেছেন। তার মতে, পুরস্কার জয়ের জন্য প্রয়োজনীয় কয়েকটি ভোট কম পাওয়ার পেছনে এমবাপ্পের কিছু আচরণ ভূমিকা রাখতে পারে।
লিজারাজু বলেন, 'সে আমাদের অসাধারণ একটি বিশ্বকাপ উপহার দিয়েছে। আমার মনে হয়েছিল, ফরাসি জাতীয় দলের একজন স্থিতিশীল নেতা হিসেবে সে দলকে নেতৃত্ব দিচ্ছিল এবং সতীর্থদের জন্য শক্তিশালী বার্তা দিচ্ছিল। কিন্তু এরপর ব্যালন ডি’অরকে ঘিরে সে পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বিষয়টি আমার একদম ভালো লাগেনি।'
তিনি আরও বলেন, 'সে অতিরিক্ত ব্যক্তিকেন্দ্রিক হয়ে পড়েছিল। তার মধ্যে বিনয় কমে গিয়েছিল। নিজের প্রচারেই বেশি মনোযোগ দিচ্ছিল এবং কিছুটা হলেও অন্যদের উপেক্ষা করছিল। তার আচরণে মনে হচ্ছিল, শুধু সে-ই গুরুত্বপূর্ণ, আর কেউ নেই। এতে কি তার ক্ষতি হয়েছে? আমার তা মনে হয় না। কারণ শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছিল ১০০টি দেশের ১০০ জন সাংবাদিকের হাতে।'
১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের এই সদস্য আরও বলেন, 'এখন এমবাপ্পেকে সম্মিলিত দলীয় প্রচেষ্টার দিকে মনোযোগ দিয়ে ফরাসি জাতীয় দলে ফিরতে হবে। কারণ যা-ই ঘটুক না কেন, দলীয় মূল্যবোধই ফ্রান্সকে জয়ের পথে নিয়ে যাবে। আর সে এমন একটি সময় পার করে আসছে, যখন নিজের ক্লাব কিংবা জাতীয় দলের হয়ে কোনো শিরোপা জিততে পারেনি।'
ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তাও দিয়েছেন লিজারাজু। মার্কার প্রতিবেদন অনুযায়ী, তিনি বলেন, 'আপনি অনেক গোল করতে পারেন, কিন্তু আপনাকে দলকে জেতাতেও সাহায্য করতে হবে। দিনশেষে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।'