
হারলেও পিএসজির সঙ্গে বার্সেলোনাকে ফাইনালে দেখতে চান রাফিনিয়া
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৩৭

সংবাদ সম্মেলনে তাওহীদ হৃদয়। ছবি: সংগৃহীত
ত্রিদেশীয় সিরিজে টানা দুই হারে ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ব্যর্থতার পর দলের ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়। তার মতে, ব্যাটিং দক্ষতার চেয়ে বড় সমস্যা মানসিকতায়, বিশেষ করে বিদেশের মাটিতে।
আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারের পর সংবাদ সম্মেলনে হৃদয় বলেন, ‘আমার যেটা মনে হয়েছে… কোন কোন জায়গা বলতে চাচ্ছি না। তবে খুব ক্লিয়ার একটা জায়গা– আমরা ব্যাটাররা দুটো ম্যাচেই বাজে ব্যাটিং করেছি। যে কারণে পুরো দল সাফার করেছে।’
ব্যাটিংয়ে ধারাবাহিক ব্যর্থতা সত্ত্বেও দলের খেলোয়াড়দের পাইপলাইন নিয়ে আশাবাদী হৃদয়। তিনি বলেন, ‘পাইপলাইনে অবশ্যই যথেষ্ট খেলোয়াড় আছে। অ্যাওয়ে সিরিজে ভালো করতে পারছি না। হোমে যে খেলা হচ্ছে, বেশ কিছু সিরিজ বেশ ভালোভাবে জিতেছি। ব্যাটিং ইউনিট হিসেবে কিছু জায়গায় উন্নতি করতে হবে।’
আফগানিস্তানের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচেই হেরেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষেও শেষ চার ম্যাচের তিনটিতে হারতে হয়েছে। তবে ঘরের মাঠে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে সাফল্যের কথা মনে করিয়ে দিয়েছেন হৃদয়।
তিনি বলেন, ‘এই দল নিয়েই বড় বড় দলকে হারিয়েছি। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান– সব হোমে ছিল। এক-দুই ম্যাচ দিয়ে বলতে চাই না দলের কী হলো। দল ভালো অবস্থায়ই আছে।’