
স্পেনের রাজকীয় সম্মাননা পাচ্ছেন মেসি
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৯:৩১

গ্লোবাল টি-টোয়েন্টিতে একই দলে সাকিব-নাসির-রনি। ছবি: সংগৃহীত
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে একই দলে খেলবেন বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, নাসির হোসেন ও রনি তালুকদার। ভ্যাঙ্কুভার গার্ডিয়ান্সে তাদের সঙ্গে আছেন দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বেশ কয়েকজন পরিচিত ক্রিকেটার।
সাবেক ভ্যাঙ্কুভার নাইটসের নতুন নাম ভ্যাঙ্কুভার গার্ডিয়ান্স। দলটির হয়ে খেলার কথা রয়েছে স্কটল্যান্ডের জর্জ মানসি, দক্ষিণ আফ্রিকার কলিন ইনগ্রাম, আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই এবং ওয়েস্ট ইন্ডিজের কেনার লুইসের। এছাড়া শ্রীলঙ্কার মালিন্দা পুষ্পকুমারা ও সংযুক্ত আরব আমিরাতের জাহিদ আলীও আছেন দলটিতে।
তবে সাকিবের অংশগ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। একই সময়ে তার নেপাল প্রিমিয়ার লিগে খেলার কথা। অন্যদিকে নাসির ও রনিকে নিয়মিত দেখা যেতে পারে কানাডার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। নাসির এরই মধ্যে দেশ ছেড়েছেন।
এবারের গ্লোবাল টি-টোয়েন্টি লিগের ম্যাচগুলো কানাডার পরিবর্তে অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনে। টুর্নামেন্ট চলবে ২ নভেম্বর পর্যন্ত।