
মোংলা বন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
খুলনা ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৫৭

মরদেহের পাশে একটি কালো রঙের নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল পড়ে ছিল। আর কিছুদূর থেকে গুলির খোসা উদ্ধার করে পুলিশ। ছবি: সংগৃহীত
খুলনায় গুলিবিদ্ধ হয়ে মোঃ তুষার নামে ২৭ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশের আনসার উদ্দিন লেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তুষার লবণচরা থানার জিন্নাপাড়া এলাকার বাসিন্দা। মরদেহের পাশে একটি কালো রঙের নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল পড়ে ছিল। কিছুদূর থেকে দুটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৫টার দিকে পূর্ব বানিয়াখামার খাদেমুল উলুম মাদ্রাসা এলাকায় কয়েকজন যুবকের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় দুর্বৃত্তরা অস্ত্র বের করে গুলি করলে তুষারের বুকের বামপাশে একটি গুলি বিদ্ধ হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সড়কে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।
খুলনা থানার ওসি লোকমান হোসেন জানান, তুষার শীর্ষ সন্ত্রাসী ‘পলাশ গ্রুপ’ এর সক্রিয় সদস্য। গত জুন মাসে অস্ত্রসহ গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। সম্প্রতি জামিনে বের হলেও এলাকায় থাকতেন না। আরেক সন্ত্রাসী গ্রুপ ‘বি কোম্পানি’র ক্যাডারদের হাতে তিনি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।