
মেসিবিহীন আর্জেন্টিনার জোড়া গোল হজম, ২-১ গোলে এগিয়ে উরুগুয়ে
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৫৭

গুরুতর চোটে লম্বা সময়ের জন্য মাঠ থেকে ছিটকে গেলেন সাদ উদ্দিন। ছবি: বাফুফে
শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের জয়ের রেশ কাটতে না কাটতেই বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ। চোটের কারণে চলমান সাফ চ্যাম্পিয়নশিপে আর খেলা হচ্ছে না সাদ উদ্দিনের।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে বুধবার (১১ নভেম্বর) সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। এই ম্যাচের ৭৬ মিনিটে প্রতিপক্ষের কড়া ট্যাকলের শিকার হয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন সাদ উদ্দিন। পরে তাকে হাসপাতালে নেয়া হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সাদের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন করা হলে দুঃসংবাদ দেন সতীর্থ জামাল ভূঁইয়া। জানান, সাদের অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে গেছে। ফলে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে তাকে।
আগামী শনিবার (১৪ নভেম্বর) সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ তো বটেই, ফাইনালে উঠলেও সাদের বিকল্প নিয়ে ভাবতে হবে কোচ থমাস ডুলিকে।
রাইটব্যাক পজিশনে সাদের বিকল্প হতে পারেন ভুটান ম্যাচে স্ট্রাইকার হিসেবে খেলা বিশ্বনাথ ঘোষ। এছাড়াও স্কোয়াডে থাকা তাজ উদ্দিন ও রহমত মিয়াও এই পজিশনে খেলতে পারেন।