
বিদেশি সহায়তা ছাড়াই সাফের সম্প্রচার: বাংলাদেশের সক্ষমতার নতুন পরীক্ষা
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১৯:৩১

থমাস ডুলি। ছবি: বাফুফে
সাফ চ্যাম্পিয়নশিপের প্রতিটি ম্যাচকে ফাইনাল ধরে সামনের দিকে এগোচ্ছেন বাংলাদেশ ফুটবল দলের কোচ থমাস ডুলি। তিনি বলেছেন, চ্যাম্পিয়ন হতে হলে সবাইকে হারাতে হবে, আর এটাই তাদের লক্ষ্য।
পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালকে সামনে রেখে ডুলি শুক্রবার (১৩ নভেম্বর) সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। বাংলাদেশ দল নিয়ে আত্মবিশ্বাসী তিনি। শিষ্যদের মধ্যে মনযোগ, ইতিবাচকতা, শক্তি ও ভালো মেজাজ দেখতে পেয়েছেন বলে উল্লেখ করেছেন তিনি।
ডুলি বলেন, ‘এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই আমাদের কাছে ফাইনাল। (পাকিস্তানের বিপক্ষে) ম্যাচটি সত্যিই ফাইনালের মতো, কারণ আমার মতে পাকিস্তান অন্যতম সেরা দল। ফাইনালে পৌঁছাতে হলে আমাদের তাদের হারাতে হবে এবং টুর্নামেন্ট জিততে হলে সবাইকে হারাতে হবে। এটাই আমাদের লক্ষ্য।’
হামজা চৌধুরী-সমিত সোমদের প্রস্তুতি ভালো হয়েছে উল্লেখ করে বলেন, ‘আমাদের ওয়ার্ম-আপ দুর্দান্ত ছিল, যা গত কয়েক বছরের মধ্যে আমার দেখা সেরা ওয়ার্ম-আপ। খেলোয়াড়েরা মনোযোগী ছিল, ইতিবাচক ছিল, একে অপরকে সাহায্য করছিল এবং উৎসাহ দিচ্ছিল। লকার রুমেও আমি বলেছি, আপনারা যদি ওয়ার্ম-আপের মতো খেলতে পারেন, তবে আমি খুব খুশি হব যে সবকিছু সঠিক দিকে এগোচ্ছে। আমি আশা করি আমরা একই কাজ করতে পারব। খেলোয়াড়েরা তা জানে এবং হোটেলের ভেতরেও সবার মধ্যে দারুণ শক্তি ও ভালো মেজাজ দেখতে পাচ্ছি।’
এবারের আসরে এখন পর্যন্ত দুজন খেলোয়াড় তিনটি করে গোল করেছেন, এদের একজন পাকিস্তানের নাজিব উল্লাহ। তাকে নিয়ে চিন্তিত কি না, এমন প্রশ্নে আত্মবিশ্বাী ডুলি উল্লেখ করেন এখনও বাংলাদেশের গোল হজম না করার বিষয়টি।
তিনি বলেন, ‘আমি সবাইকে নিয়েই চিন্তিত। তবে আপনারা জানেন আমাদের রক্ষণভাগও শক্তিশালী, কেউ আমাদের বিপক্ষে গোল করতে পারেনি। এর মানে হলো ম্যাচ ধরে আমাদের রক্ষণ আরও শক্তিশালী হচ্ছে। তাই আমি আমাদের রক্ষণভাগের ওপর ভরসা রাখছি। তারা রক্ষণভাগে খুবই শক্তিশালী এবং ওয়ান-অন-ওয়ানে দারুণ।’
দর্শকদের মাঠে যাওয়ার বার্তা দিয়ে তিনি বলেন, ‘যদি গ্যালারিগুলো পূর্ণ থাকে, তবে তা আমাদের খেলোয়াড় ও পুরো দলকে সামনে এগিয়ে যেতে দারুণ শক্তি জোগাবে। (আগের ম্যাচগুলোতে) স্টেডিয়ামের পরিবেশ দারুণ ছিল, অনেক সমর্থন ছিল, তবে দর্শক আরও কিছুটা বাড়লে আমাদের জন্য আরও ভালো হতো।’
প্রাসঙ্গিক: