
বিদেশি সহায়তা ছাড়াই সাফের সম্প্রচার: বাংলাদেশের সক্ষমতার নতুন পরীক্ষা
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৩১

অসাধারণ এক গোলে মুগ্ধতা ছড়িয়েছেন ফারহান আলী ওয়াহিদ। ছবি: বাফুফে
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের অসাধারণ জয়ে শিষ্যদের প্রশংসায় ভাসিয়েছেন থমাস ডুলি। তার মতে হামজাকে নাম্বার টেন পজিশনে খেলানোর সিদ্ধান্ত কাজ করেছে ট্রাম্প কার্ডের মতো। এছাড়াও মার্কিন কোচ আলাদাভাবে প্রসংশা করেছেন ফারহান আলী ওয়াহিদের গোলের। যা তার কোচিং ক্যারিয়ারে দেখা অন্যতম সেরা। সেমিফাইনালে এই পারফরম্যান্সের ধারাবাহিকতা থাকবে বলেও প্রত্যাশা করেন থমাস ডুলি।
শ্রীলঙ্কাকে ৪-০ গোলে বিধ্বস্ত করার পর ডুলি বলেন, 'আমি এই রেজাল্টে ভিশন খুশি। ফুটবলাররা যেভাবে পারফর্ম করেছে তা সত্যিই প্রশংশার দাবি রাখে। ঠিক যেভাবে পরিকল্পনা করা হয়েছিলো মাঠে তারা সেটাই করেছে। ওরা এমন একটা ম্যাচ খেলেছে যেখানে সমালোচনার কোন জায়গা নেই। আশা করছি এই পারফরম্যান্সের ধারাবাহিকতা রাখবে ওরা।'
তপু বর্মণের অবর্তমানে প্রথমবারের মতো জাতীয় দলের আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন হামজা চৌধুরী। লাল সবুজের অধিনায়ক হিসেবে অভিষেক রাঙিয়েছেন দলের দ্বিতীয় গোলটি করে। পুরো ম্যাচেই নেতার মতোই খেলেছেন শেফিল্ড ইউনাইটেডের এই তারকা। কোচ ডুলিও প্রশংসায় কার্পণ্য করলেন না অধিনায়কের।
ডুলি বলেন, 'হামজা এমন একজন ফুটবলার যাকে নিয়ে আলাদা করে বলার কিছু নেই। অধিনায়ক হয়ে সে যেভাবে পারফর্ম করেছে তা অসাধারণ। এর আগে ডিফেন্সিভ মিডে খেলানো হলেও এই ম্যাচে তাকে নাম্বার টেন পজিশনে খেলানোর সিদ্ধান্ত নেই। যেটা অসাধারণ কাজ করেছে। সে যখন আক্রমন রচনা করছিলো প্রতিপক্ষ তাকে নিয়ে ব্যস্ত ছিলো। ফলে অন্যরা ফ্রি হয়ে যায়। যার ইতিবাচক প্রভাব পড়েছে দলে। তাকে যদি মার্কিং করতে বলেন আমি বলবো দশে দশ।'
দেশের মাটিতে এদিন প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন ফারহান আলী ওয়াহিদ। প্রথম একাদশে সুযোগ পেয়ে জাত চিনিয়েছেন এই উইঙ্গার। শ্রীলঙ্কার তিন-চারজন ডিফেন্ডারকে কাটিয়ে করেছেন অসাধারণ এক গোল। অনেকের চোখেই এটি বাংলাদেশের ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা গোল। কোচ ডুলিও মুগ্ধ শিষ্যের গোলে।
ডুলি বলেন, 'কী বলবো! আমি আসলে ভাসা হারিয়ে ফেলেছি। তিন চারজন ডিফেন্ডারদের কাটিয়ে যেভাবে গোল করেছে ফারহান, তা অবিশ্বাস্য। এটা আমার কোচিং ক্যারিয়ারে দেখা অন্যতম সেরা গোল। সে তার প্রতিভার সাক্ষর রেখেছে। আমি বিশ্বাস করি সামনের ম্যাচগুলোতেও দল তার কাছ থেকে এমন পারফরম্যান্স পাবে।'