
যুদ্ধক্ষেত্র বা চুক্তির মাধ্যমে ইরানের বিরুদ্ধে জয়ী হতে পারবেন না ট্রাম্প: জেফরি স্যাক্স
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৫:৩০

যুক্তরাষ্ট্রজুড়ে এয়ার ট্রাফিক কন্ট্রোল কেন্দ্রগুলোর যোগাযোগব্যবস্থায় বড় ধরনের ত্রুটি দেখা দেওয়ায় দেশটির সব বিমানবন্দরে উড়োজাহাজের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।
শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় এ সিদ্ধান্ত নেওয়ার পর যুক্তরাষ্ট্রজুড়ে অন্তত ৭ হাজার ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।
ফ্লাইট চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়ার ও এফএএর নির্দেশনা অনুযায়ী, এই নিষেধাজ্ঞার ফলে বিমানবন্দরগুলো থেকে নতুন করে কোনো ফ্লাইট উড্ডয়ন করতে পারবে না। তবে যেসব উড়োজাহাজ এরই মধ্যে আকাশে রয়েছে, সেগুলো তাদের নির্ধারিত গন্তব্যে নিরাপদে অবতরণ করতে পারবে।
যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি এই সাময়িক নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল কেন্দ্রগুলোতে যোগাযোগের সমস্যার কারণে এফএএ দেশজুড়ে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধের নির্দেশ দিয়েছে। এফএএর প্রযুক্তিবিদেরা সমস্যাটি দ্রুত সমাধানে কাজ করছেন। পরিস্থিতি সম্পর্কে নতুন তথ্য পাওয়ামাত্রই তা জানানো হবে।
যুক্তরাষ্ট্রের এভিয়েশন ইতিহাসে দেশজুড়ে এভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ করার ঘটনা অত্যন্ত বিরল। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর দেশজুড়ে ফ্লাইট বন্ধের এ ঘটনাকে দ্বিতীয় বড় নজির হিসেবে উল্লেখ করা হচ্ছে। তবে এর আগে ২০২৩ সালের জানুয়ারিতেও কম্পিউটিং সিস্টেমের ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সব ফ্লাইটের উড্ডয়ন দুই ঘণ্টার কিছু কম সময়ের জন্য বন্ধ রেখেছিল এফএএ।
প্রাসঙ্গিক: