
উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, দেখে নিন সম্ভাব্য একাদশ
খেলা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৬:২৮

অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়া উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমে হোঁচট খেল আর্জেন্টিনা। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধেই দুই গোল হজম করেছে বিশ্বচ্যাম্পিয়নরা। প্রতিবেদনটি লেখা পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে রয়েছে আলবিসেলেস্তেরা।
শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৫টায় বুয়েনস এইরেসের লা বম্বোনেরা স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দক্ষিণ আমেরিকান পরাশক্তি।
ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই আক্রমণাত্মক ফুটবল খেলে জোড়া গোলের দেখা পেয়ে যায় উরুগুয়ে। শক্তিশালী আর্জেন্টিনার জালে প্রথম বল জড়ান ডিফেন্ডার রোনালদ আরাউহো। এর কিছুক্ষণ পরই ব্যবধান দ্বিগুণ করেন ফরোয়ার্ড ম্যাক্সিমিলিয়ানো আরাউহো। এর মধ্য দিয়ে ম্যাচে ২-০ ব্যবধানে চালকের আসনে রয়েছে উরুগুয়ে।
আর্জেন্টিনার চূড়ান্ত একাদশ:
* জেরোনিমো রুলি (গোলরক্ষক)
* লিওনার্দো বালের্দি
* গনজালো মন্তিয়েল
* ফাকুন্দো মেদিনা
* লিসান্দ্রো মার্তিনেজ
* এনজো ফার্নান্দেজ
* এজেকিয়েল পালাসিওস (৪৫ মিনিটে বদলি হয়ে নামেন মাতিয়াস সুলে)
* অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার
* থিয়াগো আলমাদা (৬০ মিনিটে বদলি হয়ে নামেন জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি)
* হুলিয়ান আলভারেস
* নিকো পাজ
উরুগুয়ের চূড়ান্ত একাদশ:
* ক্রিস্টোফার ফিয়েরমারিন (গোলরক্ষক)
* গুইলের্মো ভ্যারেলা (৫৭ মিনিটে বদলি হয়ে নামেন ফেদেরিকো ভালভের্দে)
* মাথিয়াস অলিভেরা
* রোনালদ আরাউহো
* ম্যাক্সিমিলিয়ানো আরাউহো
* জর্জিয়ান দে আরাসকাএতা
* লুকাস তোরেইরা
* রোদ্রিগো বেতানকুর
* অগাস্টিন কানোবিও (৫৭ মিনিটে বদলি হন)
* জোয়াকিন পিকেরেস
* দারউইন নুনিয়েস
প্রাসঙ্গিক: