
সমর্থকদের ইসলামবিদ্বেষী স্লোগানের কারণে স্পেনকে ফিফার জরিমানা
খেলা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৫

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের ওয়েস্ট ইন্ডিজ দলে নেই শাই হোপ (বাঁয়ে) ও আলজারি জোসেফ। ছবি: সম্পাদিত
চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে পেসার আলজারি জোসেফকে বাদ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। একই সঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছে সাদা বলের অধিনায়ক শাই হোপকেও। অন্যদিকে, প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী ব্যাটার কেভিন উইকহ্যাম । ১৫ সদস্যের স্কোয়াডে চমক হয়ে এসেছে তার অন্তর্ভূক্তি।
হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে বাংলাদেশ সিরিজের দলে ফিরেছেন ওপেনার জন ক্যাম্পবেল। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে চোটের কারণে খেলতে পারেননি তিনি। সে সময় ক্যাম্পবেলের বদলি হিসেবে দলে এসেছিলেন কার্ক ম্যাকেঞ্জি। তবে পাকিস্তানের বিপক্ষে কোনো ম্যাচ খেলার সুযোগ না পেয়েই এবার দল থেকে বাদ পড়তে হয়েছে তাকে।
এক বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) জানিয়েছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের পর জোসেফকে দল থেকে প্রত্যাহার করা হয়েছে। লাল বলের ক্রিকেটে শারীরিক পরিশ্রমের মাত্রা বেড়ে যাওয়ায় সম্ভাব্য চোটের ঝুঁকি এড়াতে তার কাজের চাপ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তে জোসেফেরও সম্মতি রয়েছে।
তবে ওয়েস্ট ইন্ডিজের বোর্ড নিশ্চিত করেছে, সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেট থেকে ছিটকে যাননি এই পেসার। চলমান ভারত সফরের পর আগামী এক মাসে ওয়েস্ট ইন্ডিজের কোনো সাদা বলের ম্যাচও নির্ধারিত নেই।
সিডব্লিউআইয়ের বিবৃতিতে বলা হয়েছে, 'সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেট থেকে তাকে বাদ দেওয়া হয়নি। তবে বাংলাদেশে টানা দুটি টেস্ট ম্যাচ খেলার জন্য পেসারদের দীর্ঘ সময় ধরে বারবার উচ্চ তীব্রতায় বোলিং করতে হয়। ফলে সাদা বলের সংক্ষিপ্ত সংস্করণের তুলনায় এখানে কাজের চাপ ও চোটের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেশি।'
বোর্ড আরও জানিয়েছে, দীর্ঘ সংস্করণের ক্রিকেটে পুরোপুরি ফেরার প্রস্তুতির জন্য জোসেফ সিডব্লিউআইয়ের চিকিৎসক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে কাজ চালিয়ে যাবেন।
জোসেফের পরিবর্তে টেস্ট দলে নেওয়া হয়েছে অলরাউন্ডার কিমো পলকে।
অন্যদিকে, তিন সংস্করণেই দীর্ঘ সময় ধরে খেলার পর শাই হোপকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিডব্লিউআই। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের আগে তার কাজের চাপ ও শারীরিক সুস্থতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।
টানা তিন সেঞ্চুরিতে দলে ডাক পেলেন উইকহ্যাম:
ঘরোয়া চার দিনের প্রতিযোগিতা ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন কেভিন উইকহ্যাম।
বার্বাডোজের হয়ে টানা তিন ইনিংসে সেঞ্চুরি করেছেন এই ২৩ বছর বয়সী ব্যাটার। তার ইনিংসগুলো ছিল ১০৫, ১৫৩ ও অপরাজিত ১০৮ রানের। সব মিলিয়ে ৭৮.৬০ গড়ে ৩৯৩ রান করে প্রতিযোগিতাটির তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছেন তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে এখন পর্যন্ত ২৫ ম্যাচে ৪০.৮৮ গড়ে ছয়টি সেঞ্চুরি করেছেন উইকহ্যাম। বাংলাদেশের বিপক্ষে সিরিজে টেস্ট অভিষেকের সুযোগ পেলে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু হবে তার।
২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ওয়েস্ট ইন্ডিজের শেষ সিরিজ হতে যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে এই দুই ম্যাচের লড়াই। বর্তমানে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে রয়েছে ক্যারিবীয়রা।
দলের প্রধান কোচ ড্যারেন স্যামি বলেছেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রের শুরুতেই শীর্ষ অর্ধে থাকার লক্ষ্য নির্ধারণ করেছিল দল। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিততে পারলে সেই লক্ষ্যের আরও কাছে পৌঁছানো সম্ভব হবে।
স্যামি বলেন, 'এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শুরুতে আমরা নিজেদের জন্য কয়েকটি লক্ষ্য নির্ধারণ করেছিলাম। তার মধ্যে একটি ছিল পয়েন্ট তালিকার শীর্ষ অর্ধে থাকা। এই সিরিজ জিততে পারলে আমরা সেই লক্ষ্যের আরও কাছে পৌঁছাব। বাংলাদেশের মাটিতে তাদের বিপক্ষে খেলা কঠিন হবে, আর আমরা সেই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।'
ঢাকায় আগামী ২৮ অক্টোবর শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৫ নভেম্বর, সিলেটে।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের ১৫ সদস্যের দল: রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, ত্যাগনারায়ণ চন্দরপল, জশুয়া ডি সিলভা (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কিমো পল, কেমার রোচ, জেডেন সিলস ও কেভিন উইকহ্যাম।