
সমর্থকদের ইসলামবিদ্বেষী স্লোগানের কারণে স্পেনকে ফিফার জরিমানা
খেলা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১৬:৫৫

১৫৯ রানের জবাবে বাংলাদেশ ১৫৪ রান করতে সক্ষম হয়েছে। ছবি: বিসিবি
অল্পের জন্য অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল জিততে পারল না বাংলাদেশ। শেষ চার ওভারে ৪৩ রান তুলেও শ্রীলঙ্কার কাছে ৪ রানে হেরেছে জুনিয়র টাইগ্রেসরা।
পাকিস্তানের ফয়সালাবাদে বাংলাদেশকে ৬ উইকেটে ১৫৯ রানের লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্কা। লঙ্কানরা ১৫৮ রানের সংগ্রহ দাঁড় করায় সানাজানা কাভিন্দির ব্যাটে। লঙ্কান ওপেনার ৪৪ বলে করেন ৬৪ রান। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন ফারজানা ইয়াসমিন, নিশিতা আক্তার নিশি, জান্নাতুল ফেরদৌস ও আফ্রিন মিম।
জবাবে ৭ উইকেটে ১৫৪ রানে থামা বাংলাদেশ শেষ ওভারেই উঠায় ১৪। কিন্তু ১৬তম ওভারের ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি তারা। ওই ওভারে একটি উইকেট হারানো বাংলাদেশ তুলে মাত্র ৩ রান।
বাংলাদেশকে জয়ের দৌড়ে রাখার অগ্রনায়ক অধিনায়ক সাদিয়া ইসলাম। ৩৬ বলে ৫ ছয় ও ৩ চারে ৫৯ রান করেন তিনি। সাদিয়া আক্তারের ৩৫ ও নিশির ৩২ রানও উল্লেখযোগ্য।
শ্রীলঙ্কার হয়ে চামোধি হেরাথ ও চামুদি প্রবোদা ২টি করে উইকেট নেন। একটি উইকেট পান দানোদিয়া সিউমিনি।