
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দলেও ভুবনেশ্বর ঢুকলেন
খেলা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ২০:২৩

স্পেনকে ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। ছবি: স্পেন
সমর্থকরা ইসলামবিদ্বেষী স্লোগান দেওয়ায় স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করেছে ফিফা। গত মার্চে মিশরের বিপক্ষে একটি ম্যাচে স্পেনের সমর্থকরা দুই দফায় ইসলামবিদ্বেষী স্লোগান দেন।
জরিমানার পাশাপাশি স্পেনের পরবর্তী প্রীতি ম্যাচে স্টেডিয়ামের একটি অংশ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এক বিবৃতিতে ফিফা এ শাস্তির কথা জানিয়েছে।
বার্সেলোনার কাছে লা লিগার ক্লাব এস্পানিওলের হোম ভেন্যু আরসিডিই স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। বিশ্বকাপের প্রস্তুতিমূলক ম্যাচে মিসরের মুখোমুখি হয়েছিল স্পেন। গোলশূন্য ড্র হওয়া সেই ম্যাচে স্পেনের কয়েকজন সমর্থককে ‘যে লাফাবে না, সে মুসলিম’, এমন স্লোগান দিতে শোনা যায়। দ্বিতীয়বার একই স্লোগান দেওয়ার পর স্টেডিয়ামের ঘোষক সমর্থকদের সতর্ক করেন। স্কোরবোর্ডেও বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে একটি বার্তা প্রদর্শন করা হয়।
স্পেনের মুসলিম ফুটবলার লামিনে ইয়ামাল তখন এই স্লোগানের নিন্দা জানান। তিনি ঘটনাটিকে অসম্মানজনক ও অসহনীয় বলে বর্ণনা করেন এবং এর জন্য দায়ীদের ‘অজ্ঞ ও বর্ণবাদী’ বলে আখ্যায়িত করেন।
ঘটনার পরদিনই স্পেনের পুলিশ তদন্ত শুরু করে। পরে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) বিরুদ্ধে শাস্তিমূলক কার্যক্রম শুরু করে ফিফা। আরএফইএফের যুক্তি ছিল, ‘মুসলিম’ শব্দটি নিজে থেকে অপমানজনক বা অবমাননাকর নয়। ফেডারেশনটির মতে, সমর্থকদের আচরণ মূল্যায়নের ক্ষেত্রে ফিফার ১৫ নম্বর ধারার পরিবর্তে ১৭ নম্বর ধারা প্রয়োগ করা উচিত। ১৭ নম্বর ধারায় রাজনৈতিক, মতাদর্শিক, ধর্মীয় বা আপত্তিকর বার্তার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে, ১৫ নম্বর ধারায় বৈষম্য ও বর্ণবাদী আচরণের বিষয়টি বিবেচনা করা হয়।
সূত্র: রয়টার্স