
সমর্থকদের ইসলামবিদ্বেষী স্লোগানের কারণে স্পেনকে ফিফার জরিমানা
খেলা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১৮:৪২

মোহামেডান জিতেছে ২-০ গোলে। ছবি: মোহামেডান
বাংলাদেশ ফুটবল লিগের চতুর্থ ম্যাচডেতে সহজ জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বসুন্ধরা কিংস। পিডব্লিউডির বিপক্ষে মোহামেডানের জয় ২-০ গোলে, সিটি ক্লাবের বিপক্ষে বসুন্ধরা জিতেছে ৩-০ ব্যবধানে।
এবারের আসরে মোহামেডানের এটি টানা তৃতীয় জয়। তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে উঠেছে তারা। সমানসংখ্যক পয়েন্ট সত্ত্বেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে বাংলাদেশ পুলিশ। অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা ৭ পয়েন্ট নিয়ে উঠেছে চতুর্থ স্থানে। সিটি ক্লাব ও পিডব্লিউডি যথাক্রমে ৭ ও ৩ পয়েন্ট করে নিয়ে আছে টেবিলের ৫ ও ৭ নম্বরে।
মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে মোহামেডানকে লিড এনে দেন সুলিমান দিয়াবাদে। তার ৪৭ মিনিটের গোলের পর রাকিব গোল করেন ৭৮ মিনিটে। এ নিয়ে এ মৌসুমে ৯ গোল করল তারা, বিনিময়ে গোল হজমের সংখ্যা ০।
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে বসুন্ধরাকেও প্রথম গোলের জন্য দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হয়। রবসনের ৪৯ মিনিটের লিড এনে দেওয়া গোলের পর পেনাল্টি থেকে তারা ব্যবধান দ্বিগুণ করে ৭২ মিনিটে। যোগ করা সময়ে শাহ কাজেম তৃতীয় গোলটি করে সহজ জয় নিশ্চিত করেন।