
সুরা ইখলাস পাঠের অসামান্য ফজিলত
ইসলাম ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ২০:৫৫

কাতারের রাজধানী দোহায় শুরু হচ্ছে বিশ্ব কুরআন সম্মেলন। ওয়াই স্টাডিজ অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন এবং হামদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আয়োজিত এ সম্মেলন চলবে ১৮ অক্টোবর পর্যন্ত।
শুক্রবার (১৬ অক্টোবর) আন্তর্জাতিক কুরআন সংবাদ সংস্থা ইকনার বরাতে জানা গেছে, ‘নিশ্চয়ই এই কুরআন সবচেয়ে সঠিক পথের দিশা দেয়’ পবিত্র কুরআনের সুরা বনি ইসরাইলের ৯ নম্বর আয়াতকে প্রতিপাদ্য করে সম্মেলনটি আয়োজন করা হচ্ছে। এতে কুরআন বিষয়ে আগ্রহী বিশিষ্ট গবেষক, আলেম, শাইখ ও ক্বারীরা অংশ নেবেন।
তিন দিনব্যাপী এ সম্মেলনে থাকছে উন্মুক্ত বক্তৃতা, কর্মশালা, গবেষণাভিত্তিক আলোচনা, পর্যালোচিত গবেষণাপত্র উপস্থাপন এবং কুরআনভিত্তিক বিভিন্ন প্রকল্প। কুরআনের শিক্ষা ও নির্দেশনা নিয়ে গভীর অধ্যয়ন, জ্ঞানচর্চা এবং সমাজ সংস্কারে এর প্রয়োগকে উৎসাহিত করাই সম্মেলনের অন্যতম লক্ষ্য।
সম্মেলনে পাঁচটি প্রধান বিষয়ে আলোচনা হবে। এগুলো হলো কুরআনি শব্দভাণ্ডার, কুরআনি বিষয়বস্তু, কুরআনি আদর্শ ও দৃষ্টান্ত, পবিত্র কুরআন সম্পর্কে প্রচলিত ভুল ধারণা এবং কুরআনভিত্তিক প্রকল্প। এসব বিষয়ে বিভিন্ন জ্ঞানশাখার গবেষক ও চিন্তাবিদেরা তাঁদের গবেষণা ও অভিজ্ঞতা তুলে ধরবেন।
আয়োজকদের লক্ষ্য, কুরআনের নির্দেশনাকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে কার্যকরভাবে তুলে ধরা এবং জ্ঞান সৃষ্টি, বুদ্ধিবৃত্তিক বিকাশ ও সমাজ সংস্কারে কুরআনের ভূমিকা আরও জোরদার করা।
প্রতি বছর আন্তর্জাতিক পরিসরে কুরআন বিষয়ে আগ্রহী গবেষক ও বিশেষজ্ঞদের একত্র করার লক্ষ্য নিয়ে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে বিভিন্ন দেশ ও জ্ঞানশাখার প্রতিনিধিদের মধ্যে গবেষণা, চিন্তাভাবনা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে।
সম্মেলনের মূল ভাবনা হলো, পবিত্র কুরআন কীভাবে মানুষকে জীবনের সর্বোত্তম ও সঠিক পথের দিশা দেয় এবং এর শিক্ষা কীভাবে সমকালীন জ্ঞান ও বাস্তবতার নানা ক্ষেত্রে প্রয়োগ করা যায়, তা নিয়ে গভীর গবেষণা ও আলোচনা করা।