
সাফ চ্যাম্পিয়নশিপকাতারে আটকে আছে পাকিস্তানের লাগেজ, বাতিল অনুশীলন
খেলা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ১২:৩৫

উজবেকিস্তানকে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল। ছবি: বাফুফে
শেষ পর্যন্ত হার মানল উজবেকিস্তান। ম্যাচের যোগ করা সময়ে রুনা আক্তারের দুর্দান্ত গোলে জয় দিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ উইমেন’স এশিয়ান কাপের বাছাই শুরু করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) তাসখন্দে ‘এইচ’ গ্রুপের ম্যাচে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।
ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। বাম দিক থেকে ফাতেমা আক্তারের ক্রস ডান দিকে পেয়ে যান পূর্ণিমা মারমা। বল নিয়ন্ত্রণে নিয়ে তার বাড়ানো আড়াআড়ি ক্রস থেকে গোল করেন আলমিনা।
তবে বাংলাদেশের সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৭ মিনিটে রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে সমতা ফেরান উজবেকিস্তানের ফারানগিজ লাকেভা। আইরিন খাতুনের কাছ থেকে বল কেড়ে নিয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না দল। অবশেষে যোগ করা সময়ে বাম দিক দিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে জয়সূচক গোলটি করেন রুনা আক্তার।
আগামী রোববার (১১ অক্টোবর) নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ফিলিপাইনের মুখোমুখি হবে বাংলাদেশ। আট গ্রুপের চ্যাম্পিয়ন দলগুলো আগামী বছর চীনে অনুষ্ঠেয় মূল পর্বে খেলার সুযোগ পাবে।