
সাফ চ্যাম্পিয়নশিপকাতারে আটকে আছে পাকিস্তানের লাগেজ, বাতিল অনুশীলন
খেলা ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২১:৩১

বার্সেলোনার মিডফিল্ডার রদ্রি। ছবি: রয়টার্স
চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে দাপুটে জয়ের পরও স্বস্তিতে নেই বার্সেলোনা। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন মাঝমাঠের অন্যতম ভরসা রদ্রি। ফলে আগামী রোববার (৮ নভেম্বর) অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে তাকে ছাড়াই মাঠে নামতে হবে কাতালান ক্লাবটিকে।
মঙ্গলবার (৩ নভেম্বর) ভিলার বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে বিরতির পর আর মাঠে নামেননি রদ্রি। পেশিতে অস্বস্তি অনুভব করায় তাকে তুলে নেয়ার সিদ্ধান্ত নেয় বার্সেলোনার মেডিকেল বিভাগ। পরদিন পরীক্ষা-নিরীক্ষার পর তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে।
এক বিবৃতিতে চোটের বিষয়টি নিশ্চিত করলেও রদ্রির মাঠে ফিরতে কতদিন লাগতে পারে, সে সম্পর্কে কিছু জানায়নি বার্সেলোনা।
গত আগস্টে ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় যোগ দেন ২০২৪ সালের ব্যালন ডি’অরজয়ী এই স্প্যানিশ মিডফিল্ডার। চলতি মৌসুমে লা লিগায় দলের ১১ ম্যাচের ১০টিতে এবং চ্যাম্পিয়ন্স লিগে চার ম্যাচেই খেলেছেন তিনি। ফলে গুরুত্বপূর্ণ এই সময়ে তার অনুপস্থিতি বড় প্রভাব ফেলতে পারে দলের মাঝমাঠে।