
অ্যাতলেটিকো ম্যাচের আগে বার্সেলোনার দুঃসংবাদ
খেলা ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২১:৩

ব্রাজিলের অনূর্ধ্ব-২০ ফুটবল ম্যাচে ঘটেছে অবিশ্বাস্য এক ঘটনা। দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফ মিলিয়ে এক ম্যাচে লাল কার্ড দেখেছেন ৫১ জন। ব্যাপক সংঘর্ষের কারণে ম্যাচটিও শেষ করতে পারেননি রেফারি।
ব্রাজিলের অনূর্ধ্ব-২০ প্রতিযোগিতায় উবেরলান্দিয়া ও মামোরের মধ্যকার ম্যাচে ঘটেছে এই ঘটনা। ম্যাচের শেষ দিকে মামোরে নিজেদের তৃতীয় গোল করার পরই দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে মাঠের পাশের ডাগআউট এলাকায় শুরু হয় সংঘর্ষ। এতে খেলোয়াড়দের পাশাপাশি দুই দলের কর্মকর্তারাও জড়িয়ে পড়েন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন রেফারি। তার প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষে দুই দলের মোট ৪৩ জন খেলোয়াড় এবং কোচিং স্টাফের ৮ সদস্য জড়িত ছিলেন। এমনকি মাঠের ছয়জন বলবয়ও সংঘর্ষে অংশ নেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ সময় চেয়ার ও স্ট্রেচার ছুড়ে মারার ঘটনাও ঘটেছে।
সব মিলিয়ে ৫১ জনকে লাল কার্ড দেখানো হয়েছে, যা ফুটবল ইতিহাসে বিরল ঘটনা। এর আগে এক ম্যাচে সর্বোচ্চ ৩৬ জনকে লাল কার্ড দেখানোর রেকর্ড ছিল। ২০১১ সালে আর্জেন্টিনার দুই ক্লাব ক্লেপোল ও ভিক্টোরিয়ানো আরেনাসের ম্যাচে এই ঘটনা ঘটেছিল।
৫১ জনের এই বহিষ্কারের ঘটনা আগের রেকর্ডকে ছাড়িয়ে গেলেও নতুন রেকর্ড হিসেবে এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।