
ব্রিটিশ পরিচয়ে আফগান লিগের ড্রাফটে, আমির কি আইপিএলেও নাম নিবন্ধন করবেন
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৫:৫৯

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তানের জরিমানা করা হয়েছে। ছবি: এএফপি
শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে স্লো ওভার রেটের কারণে পাকিস্তানের খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করেছে আইসিসি। গত শনিবার (৩১ অক্টোবর) লাহোরে অনুষ্ঠিত ম্যাচটিতে এই জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়।
নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করার জন্য অতিরিক্ত সময়ের সুবিধা হিসাব করার পরও পাকিস্তান নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে এক ওভার পিছিয়ে ছিল। আইসিসির আচরণবিধি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম বোলিংয়ের জন্য দলের খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ করে জরিমানা করা হয়।
পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি স্লো ওভার রেটের অভিযোগ স্বীকার করে আইসিসির প্রস্তাবিত শাস্তি মেনে নেন। ফলে এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
উল্লেখ্য, ফাইনালে শ্রীলঙ্কার দেওয়া ৩২৬ রানের লক্ষ্য তাড়া করে জয় তুলে নেয় পাকিস্তান। ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে এটি যৌথভাবে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এই জয়ের মধ্য দিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপাও নিজেদের করে নেয় স্বাগতিক পাকিস্তান।