
রউফের জরিমানা, শাস্তি পেল ইংল্যান্ডও
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৫:১৫

অভিষেক শর্মা ও মার্কো ইয়ানসেন। ছবি: কোলাজ
আইসিসির সর্বশেষ র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মার্কো ইয়ানসেন। টেস্টের বোলার ও অলরাউন্ডার—দুই বিভাগেই ক্যারিয়ারে প্রথমবার শীর্ষস্থান দখল করেছেন তিনি। অন্যদিকে, টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে আবারও এক নম্বরে ফিরেছেন ভারতের অভিষেক শর্মা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে গেবেখা টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ইয়ানসেন। ব্যাট হাতে ৮৫ রান করার পাশাপাশি প্রথম ইনিংসে নিয়েছেন পাঁচ উইকেট। তার নৈপুণ্যে অস্ট্রেলিয়াকে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা।
র্যাঙ্কিংয়ে টেস্ট বোলারদের তালিকায় পাঁচ ধাপ এগিয়ে মিচেল স্টার্ককে পেছনে ফেলেছেন ২৬ বছর বয়সি ইয়ানসেন। অলরাউন্ডারদের তালিকায় এক ধাপ এগিয়ে সরিয়ে দিয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজাকে। চার বছরের বেশি সময় ধরে এই বিভাগে শীর্ষে ছিলেন জাদেজা।
অন্যদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ঝড়ো সেঞ্চুরি করে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন অভিষেক। ওয়েলিংটনে মাত্র ৩৫ বলে শতক পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৩৮ বলে ১১৩ রান করে ভারতকে সিরিজ জেতাতে বড় ভূমিকা রাখেন এই বাঁহাতি ব্যাটসম্যান। পেছনে পড়েছেন সতীর্থ ঈশান কিষাণ।
টেস্ট ব্যাটসম্যানদের তালিকায়ও উন্নতি হয়েছে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭৯ রান করে চার ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন তিনি। এই তালিকায় তার ওপরে আছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক।
এছাড়া ওয়ানডে বোলারদের তালিকায় আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই ১৩ ধাপ এগিয়ে সপ্তম স্থানে জ়ায়গা করে নিয়েছেন। অলরাউন্ডারদের তালিকায় পাঁচ ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠেছেন মোহাম্মদ নবী।