
শেষ মুহূর্তের গোলে পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের সাফ শেষ
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১৭:৩৭

ভারত ২-১ গোলে জিতেছে। ছবি: সংগৃহীত
ভুটানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে টিম ইন্ডিয়ার জয় ২-১ গোলে।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচ দিয়েই সাফে প্রথমবারের মতো ভিএআর প্রযুক্তি ব্যবহার হয়েছে। ম্যাচের প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় ভারত। ৮ মিনিটে বিষ্ণু পুথিয়ার গোলের পর ২৭ মিনিটে লিড দ্বিগুণ করেন কনশাম সিং। ভুটান তাদের একমাত্র গোলটি করে দ্বিতীয়ার্ধের ৩ মিনিটের মাথায়।
কিন্তু বাকি সময়ে ভুটান আর কোনো গোল আদায় করতে পারেনি। ফলে ২০০৮ সালের পর আবারও সেমিফাইনাল থেকে বাদ গেল তারা। সাফের ইতিহাসে সেমিফাইনাল খেলাই তাদের সর্বোচ্চ অর্জন।
অন্যদিকে এ নিয়ে মোট ১৪ বার সাফের ফাইনালে উঠল ভারত। প্রতিযোগিতাটির ইতিহাসে সবচেয়ে বেশি বার ফাইনালে উঠা ভারত সর্বোচ্চসংখ্যক শিরোপারও মালিক। মোট ৯ বার শিরোপা জিতেছে তারা। এখন অপেক্ষা দশম শিরোপার।
দ্বিতীয় সেমিফাইনালে শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৮টায় বাংলাদেশ ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হবে। এই ম্যাচের জয়ী দল ১৭ নভেম্বর ফাইনালে ভারতের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে।
প্রাসঙ্গিক: