
অ্যাকারম্যান-জুবায়েরের দাপট, শেষ সেশনে ৩ উইকেট শিকার বাংলাদেশের
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৭:৫৭

বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের একটি দৃশ্য। ছবি: বিসিবি
সোমবার (১৬ নভেম্বর) আইসিসি ওমেনস এমার্জিং ন্যাশনস ট্রফির ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ।
আজমানের কারওয়ান স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাটিং করা বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে। ওপেনিংয়ে নেমে দিলারা আক্তার ৪৬ বলে৪ চার ও ২ ছক্কায় দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন।
এছাড়া নিগার সুলতানা ২২ বলে ২০, স্বর্ণা আক্তার ১৩ বলে ১৯, শারমিন আক্তার ২২ বলে ১৯ রান করেন।
ডাচদের পক্ষে হিদার সিগার্স ২১ রানে ৪ উইকেট শিকার করেন। হান্নাহ ল্যানহিয়ার নেন ২ উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে নেদারল্যান্ডস স্টেরে কালিসের ৫০ বলে ৬৮ রানের ইনিংসে ভর করে ৫ উইকেট ও ২ বল হাতে রেখেই জয় পায়।
ডাচদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ বলে ২০ রান করেন ফেবে মোল্কেনবোর। এছাড়া বাবেতে ডি লিড ১৭ ও ফ্রেডেরিক ওভারডিক ১২ রান করেন।
বাংলাদেশের পক্ষে রাবেয়া ২টি উইকেট শিকার করেন।