
অ্যাকারম্যান-জুবায়েরের দাপট, শেষ সেশনে ৩ উইকেট শিকার বাংলাদেশের
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২০:৫৮

নিকো পাজকে ম্যানচেস্টার ইউনাইটেডে নিতে আগ্রহী আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনো। ছবি: সমাপদিত
যুক্তরাষ্ট্র জাতীয় দলের কোচের দায়িত্ব ছেড়ে আনুষ্ঠানিকভাবে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন মাউরিসিও পচেত্তিনো। রিলিজ ক্লজের অর্থ পরিশোধসংক্রান্ত সমঝোতার মাধ্যমে যুক্তরাষ্ট্রের দায়িত্ব ছাড়েন এই আর্জেন্টাইন কোচ। ওল্ড ট্রাফোর্ডে এসে তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, ইংলিশ ফুটবলে সাম্প্রতিক সময়ের সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডকে আবারও সাফল্যের পথে ফেরানো।
দলের এমন পুনর্গঠনের সময়ে আগামী দলবদলের বাজার নিয়েও কাজ শুরু করেছে রেড ডেভিলসের পরিচালনা পর্ষদ। স্কোয়াডে নতুন খেলোয়াড় যুক্ত করে দলকে আরও শক্তিশালী করার পরিকল্পনা তাদের। স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে ইউরোপের শীর্ষ পর্যায়ে ফিরতে চায় ক্লাবটি।
এমন পরিস্থিতিতে রেড ডেভিলদের নজর আর্জেন্টিনার এক উদীয়মান তরুণের দিকে। মেসি পরবর্তী আর্জেন্টিনা জাতীয় দল যাদের দিকে তাকিয়ে, তার মধ্যে অন্যতম নিকো পাজ, আর তাকে নিয়েই ম্যানচেস্টার ইউনাইটেডের আগ্রহের খবর সামনে এসেছে। ক্লারিন ও ইনফোবে'র মতো সংবাদমাধ্যমের প্রতিবেদনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। এতে আন্তর্জাতিক ফুটবলেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
সাম্প্রতিককালে আলোচনার কেন্দ্রে রয়েছেন ইতালিয়ান ক্লাব কোমোর হয়ে দুর্দান্ত খেলা আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার নিকো পাজ। সেস্ক ফাব্রেগাসের অধীনে সিরি আ'তে নিজের প্রতিভার স্বাক্ষর রাখছেন তিনি।
POCHETTINO LLEGA AL MANCHESTER UNITED Y NICO PAZ SUENA COMO REFUERZO Mauricio Pochettino acordó su llegada al Manchester United, que pagó alrededor de US$10 millones para rescindir su contrato con la selección de Estados Unidos. El argentino viajará a Inglaterra después de dirigir sus 2 últimos partidos por la Liga de Naciones de la Concacaf. El United sigue a Nico Paz como posible refuerzo y eventual alternativa a Bruno Fernandes, cuyo contrato vence en junio de 2027. Según la prensa italiana, Chelsea también está interesado y Real Madrid tendrá la posibilidad de recomprarlo por 80 millones de euros en julio de 2027. El club de Manchester podría intentar anticiparse en el mercado de enero y aprovechar la presencia de Pochettino para convencer al volante argentino. (+) en Clarín: https://t.co/KzZ4zaBtVc
— Clarín (@clarincom) November 14, 2026
রেডিও মিত্রে ও উরজেন্তে২৪-এর মতো সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগে পাজের দুর্দান্ত পারফরম্যান্সের পর থেকেই তাকে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের আগ্রহ বেড়েছে।
কয়েক সপ্তাহ আগে উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের এক ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেন এই বাঁ পায়ের ফুটবলার। তার জোড়া গোলে কোমো ৪-১ ব্যবধানে উড়িয়ে দেয় ইংলিশ ক্লাবটিকে।
সেই পারফরম্যান্সে মুগ্ধ হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের কর্তাব্যক্তি ও কোচিং স্টাফরা। ব্রুনো ফার্নান্দেসের দীর্ঘমেয়াদি বিকল্প হিসেবে পাজকে বিবেচনা করা হচ্ছে বলে খবর।
তবে পাজকে দলে টানার পথ মোটেও সহজ নয়। কারণ, তার চুক্তির সঙ্গে জড়িয়ে আছে রিয়াল মাদ্রিদের স্বার্থ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও বিভিন্ন ফুটবলবিষয়ক সূত্রের তথ্য অনুযায়ী, পাজকে পুনরায় দলে ফেরানোর জন্য ৮০ মিলিয়ন ইউরোর বাইব্যাক বা পুনরায় কেনার শর্ত রেখেছে রিয়াল মাদ্রিদ। ২০২৭ সালের গ্রীষ্মকালীন দলবদলের নির্দিষ্ট সময়, অর্থাৎ ১ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে এই শর্ত কার্যকর করতে পারবে স্প্যানিশ ক্লাবটি।
উল্লেখ্য, গত গ্রীষ্মেও নিজেদের একাডেমির সাবেক এই প্রতিভাকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছিল রিয়াল মাদ্রিদ। তৎকালীন কোচ জোসে মরিনিয়োর বিশেষ আগ্রহও ছিল তাকে নিয়ে। তবে ইতালিতে নিজের অবস্থান আরও শক্ত করার লক্ষ্যেই কোমোতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন পাজ।
অন্যদিকে, খেলোয়াড়টির স্বত্বের ১০০ শতাংশ নিজেদের করে নিতে প্রায় ৬০ মিলিয়ন ইউরো খরচ করেছে কোমো। ফলে তাকে দলে পেতে আগ্রহী অন্য ক্লাবগুলোর জন্য আর্থিক চ্যালেঞ্জও বেড়েছে।
এসব জটিলতা বিবেচনায় নিয়েই নিকো পাজকে পেতে বড় অঙ্কের প্রস্তাব দেওয়ার কথা ভাবছে ম্যানচেস্টার ইউনাইটেড। রিয়াল মাদ্রিদের বাইব্যাক শর্ত কার্যকর হওয়ার আগেই চুক্তিটি সম্পন্ন করতে ৮০ মিলিয়ন ইউরো বা তার বেশি অর্থ দিতে প্রস্তুত ইংলিশ ক্লাবটি।
এ ক্ষেত্রে পচেত্তিনোর উপস্থিতি বড় ভূমিকা রাখতে পারে। একই দেশের মানুষ হওয়ায় এবং ক্লাবের ক্রীড়া প্রকল্পের দায়িত্বে থাকায় আর্জেন্টাইন কোচ পাজকে ওল্ড ট্রাফোর্ডে আসতে রাজি করানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, ব্রুনো ফার্নান্দেসের চুক্তি নবায়ন নিয়ে এখনো সমঝোতা না হওয়ায় তার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন রয়েছে। এমন পরিস্থিতিতে দল গোছানোর কাজ আরও দ্রুত এগিয়ে নিচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড।
নিকো পাজের পক্ষ থেকে প্রিমিয়ার লিগে খেলার সম্ভাবনাকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে শেষ পর্যন্ত চুক্তির ভাগ্য নির্ভর করবে কোমোর অবস্থান এবং রিয়াল মাদ্রিদের পরিকল্পনার ওপর।
ইউরোপের বড় ক্লাবগুলোর আগ্রহের কারণে আগামী দলবদলে নিকো পাজকে নিয়ে আলোচনা আরও বাড়তে পারে। তাকে দলে ভেড়ানোর লড়াইয়ে শেষ পর্যন্ত কে সফল হয়, সেটিই এখন দেখার বিষয়।