
বিদেশি সহায়তা ছাড়াই সাফের সম্প্রচার: বাংলাদেশের সক্ষমতার নতুন পরীক্ষা
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১৫:৫০

নিউজিল্যান্ডেরও এটা দ্বিতীয় সর্বোচ্চ বড় জয়। ছবি: এএফপি
জিততে ভারতকে লম্বা পথই পাড়ি দিতে হত। চতুর্থ ওয়ানডেতে নিউজিল্যান্ড তাদের সামনে দাঁড় করিয়েছিল ৩৩৪ রানের লক্ষ্য। রান তাড়ায় নেমেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভারতের ব্যাটিং। ম্যাট হেনরি প্রথম ওভারেই কোনো রান না দিয়ে তুলে নেন ৩ উইকেট। এই পেসার পরে আরও ৩টি উইকেট নেন, তাতে ভারত অলআউট হয়ে যায় মাত্র ৮৯ রানে।
নিউজিল্যান্ড জিতেছে ২৪৪ রানের বড় ব্যবধানে। ওয়ানডেতে রানের হিসাবে এটা তাদের দ্বিতীয় সর্বোচ্চ বড় জয়। ২০০৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৯০ রানের জয়টি শীর্ষে। এটা আবার রানের হিসাবে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বড় হার। ২৬ বছর আগে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ ২৪৫ রানে হেরেছিল তারা।
এই হারের পরও ৫ ম্যাচের সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে। সিরিজের প্রথম দুটি ম্যাচই জিতেছিল তারা, তৃতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ১৫ নভেম্বর শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
মাউন্ট মঙ্গানু্ইয়ের এই ম্যাচটিতে কিউইরা বড় সংগ্রহ দাঁড় করিয়েছে উইল ইয়ংয়ের সেঞ্চুরি ও টিম সেইফার্টের হাফসেঞ্চুরিতে। ইয়ং ১০৮ বলে করেন ১২৫ রান, সেইফার্ট ৫৮।
রান তাড়ায় নামা ভারতের রোহিত শর্মা, বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারকে হেনরি রানের খাতাই খুলতে দেননি। কাইল জেমিসন রুতুরাজ গাইকওয়াদের উইকেট তুলে নিয়ে ভারতের স্কোরবোর্ড বানিয়ে ফেলেন ৪/৯। ইশান কিশান, অক্ষর প্যাটেল ও নামান ধীর প্রতিরোধের চেষ্টা করেছিলেন।
কিন্তু প্যাটেল ২১, কিশান ২৭ ও ধীর ২১ রানে আউট হলে সেই চেষ্টা ব্যর্থ হয়। ৯.৪ ওভারে ৬ উইকেট নিতে কেবল ২৭ রান খরচ করেন হেনরি। ম্যাথিউ ফিশার ৩ উইকেট নিতে দেন ৩১ রান।
প্রাসঙ্গিক: