
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপহামজার সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে পাকিস্তানের রোমাঞ্চকর জয়
খেলা ডেস্ক
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ১৭:২১

হতাশাজনক দিন কাটালো টাইগাররা। ছবি: এএফপি
গতকাল (৭ নভেম্বর) তাওহীদ হৃদয়ের অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরিতে লিড নিয়েছিল বাংলাদেশ। কিন্তু সিলেট টেস্টের চতুর্থ দিনে পাল্টে গেছে পাশার দান। হতাশাজনক একটা দিন পার করল টাইগাররা। ক্রমে হাতের নাগাল থেকে বেরিয়ে যাচ্ছে ম্যাচ। একদিন বাকি থাকলেও বাংলাদেশের জয়ের আশা কার্যত ক্ষীণ হয়ে গেছে।
রোববার (৮ নভেম্বর) সিলেট টেস্টের চতুর্থ দিনে ৭৯ ওভার ব্যাট করে ৩৩৮ রান সংগ্রহ করেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। বিপরীতে বাংলাদেশি বোলাররা প্রতিপক্ষের মাত্র ৩টি উইকেট শিকার করতে পেরেছেন।
সব মিলিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ৩৪৫ রান।
ওয়েস্ট ইন্ডিজ এরই মধ্যে ৩১৫ রানের লিড পেয়েছে। সেঞ্চুরিয়ান কাভেম হজ ১৪০ রানে অপরাজিত আছেন। তার সঙ্গী আমির জাঙ্গু ২০ রানে অপরাজিত।
এর আগে আগের দিনের দুই অপরাজিত ওপেনার আজও বাংলাদেশের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। ৮৫ রানের ওপেনিং জুটি ভাঙেন তাইজুল। ৩৬ রান করে আউট হন জশুয়া ডা সিলভা।
তবে আরেক ওপেনার ব্রেন্ডন কিং অর্ধশতকের দেখা পেয়েছেন। মিরাজের বলে আউট হওয়ার আগে করেছেন ৬১ রান।
এছাড়া অভিষিক্ত কেবিন উইকহ্যাম খেলেছেন ৭৮ রানের ইনিংস।
বাংলাদেশের পক্ষে তাইজুল ২টি এবং মিরাজ বাকি উইকেটটি শিকার করেন।
এই টেস্ট জিততে হলে রীতিমত রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে। টেস্ট ইতিহাসে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ২১৫ রানের। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই এই জয় পেয়েছিল বাংলাদেশ। আর কোনো প্রতিপক্ষের বিপক্ষে ২০০ রান তাড়া করে জয়ের রেকর্ডই নেই টাইগারদের।