
মেসির সহায়তায় জয়, টানা তৃতীয়বার প্লেঅফসে মায়ামি
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:১১

রিয়াদে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে স্থগিত করা হয়েছে তারকাখচিত টেনিস টুর্নামেন্ট ‘সিক্স কিংস স্ল্যাম’। আগামী ২১ অক্টোবর শুরু হওয়ার কথা থাকলেও নতুন সূচিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ২৭ থেকে ৩০ ডিসেম্বর।
তিন দিনের এই প্রদর্শনী টুর্নামেন্টে কার্লোস আলকারাস, নোভাক জোকোভিচ ও আলেক্সান্ডার জভেরেভের মতো তারকাদের অংশ নেয়ার কথা ছিল। তবে সৌদি আরবে সাম্প্রতিক হামলার পর টুর্নামেন্ট আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
আয়োজকেরা জানিয়েছে, আয়োজনের সাংগঠনিক ও লজিস্টিক চ্যালেঞ্জ এবং দর্শকদের অভিজ্ঞতার ওপর সম্ভাব্য প্রভাব বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
টেনিসের পাশাপাশি সৌদি প্রো লিগের সূচিতেও পরিবর্তন এসেছে। রোনালদোর আল নাসরের ম্যাচসহ তিনটি ম্যাচ পিছিয়ে দেয়া হয়েছে। আল রিয়াদ ও আল হিলালের ম্যাচ এবং আল ইত্তিহাদ ও আল শাবাবের লড়াই হবে ডিসেম্বরে। অন্যদিকে, আল আহলির মাঠে আল নাসরের ম্যাচটি সরিয়ে নেয়া হয়েছে আগামী মার্চে।
রেকর্ড অঙ্কের পুরস্কারের অর্থের কারণে বিশ্বের শীর্ষ টেনিস তারকাদের কাছে আকর্ষণীয় এই টুর্নামেন্ট। গত আসরের চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার অবশ্য চোটের কারণে আগেই নাম প্রত্যাহার করে নিয়েছেন।