
রিয়াদের বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি হুতির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪১

সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য দুই ধরনের কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ছবি: সংগৃহীত
উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূলের অদূরে সমুদ্রে সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য দুই ধরনের কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ।
কেসিএনএ বলছে, বুধবারের এই পরীক্ষামূলক উৎক্ষেপণের লক্ষ্য ছিল যুদ্ধ-প্রতিরোধক ব্যবস্থার নির্ভরযোগ্যতা যাচাই করা এবং কৌশলগত মিশন পরিচালনার ক্ষেত্রে নৌবাহিনীর দক্ষতা বৃদ্ধি করা।
প্রতিবেদন অনুযায়ী, নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি ছিল ‘পুলহওয়াসাল-৩-৩১’ (Pulhwasal-3-31), সেই একই ধরনের কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা গত সপ্তাহে উত্তর কোরিয়া স্থলভাগ থেকে পরীক্ষা করার কথা জানিয়েছিল।
পূর্ব উপকূলের অদূরে সমুদ্রে পরিচালিত পরীক্ষাগুলো পর্যবেক্ষণ করেছেন দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা। কেসিএনএ আরও জানিয়েছে, এই পরীক্ষাগুলোর ফলে প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তার ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।
ধারণা করা হয়, উত্তর কোরিয়া এখন পর্যন্ত কোনো আধুনিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন পুরোপুরি কার্যকর অবস্থায় মোতায়েন করেনি। যদিও এটি দেশটির নেতা কিম জং উনের সামরিক অগ্রাধিকারের তালিকার শীর্ষে আছে; তিনি নিজে বিভিন্ন ধরনের কৌশলগত ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির বিষয়টি তদারকি করে আসছেন।
গত বছর কিম জং উন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার একটি পারমাণবিক সাবমেরিন চুক্তির সমালোচনা করেন। এ সময় তিনি নিজের দেশের একটি সাবমেরিন উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন; রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে সেখানে ৮ হাজার ৭০০ টন ওজনের পারমাণবিক শক্তিচালিত ক্ষেপণাস্ত্রবাহী একটি সাবমেরিন নির্মাণাধীন অবস্থায় দেখা যায়।
সূত্র: আল জাজিরা