
রোনালদোর জাতীয় দলে ফেরা নিয়ে অনিশ্চয়তা, মুখ খুললেন তার বোন
খেলা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১৪:১১

কিউই পেসার ট্রেন্ট বোল্ট। ছবি: এক্স
বিগ ব্যাশ লিগের আগামী আসরের জন্য সিডনি থান্ডারের সঙ্গে এক বছরের চুক্তি করেছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। নিউজিল্যান্ডের এই তারকা পেসার পুরো মৌসুম খেলতে চাইলেও প্লে-অফে উঠলে সূচির সংঘাতের মুখে পড়তে পারে তার দল।
২০২৬-২৭ মৌসুমের বিগ ব্যাশ শেষ হবে ২৬ জানুয়ারি। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টি শুরু হবে ১৭ জানুয়ারি। এই প্রতিযোগিতায় এমআই কেপ টাউনের হয়ে খেলবেন বোল্ট। দলটির প্রথম ম্যাচ ২০ জানুয়ারি।
বিগ ব্যাশে এর আগে একবার খেলেছেন ৩৭ বছর বয়সি বোল্ট। ২০২২-২৩ মৌসুমে মেলবোর্ন স্টার্সের হয়ে আট ম্যাচে নিয়েছিলেন আট উইকেট। এবার সিডনি থান্ডারে সতীর্থ হিসেবে পাচ্ছেন নিউজিল্যান্ডের আরেক পেসার লকি ফার্গুসনকে।
বিগ ব্যাশে ফেরার রোমাঞ্চ প্রকাশ করে বোল্ট বলেন, 'আবারও বিগ ব্যাশে খেলতে এবং থান্ডারে লকির সঙ্গে যোগ দিতে মুখিয়ে আছি।'
গত সেপ্টেম্বরে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে ১৬ উইকেট নিয়ে নজর কাড়েন তিনি। আগামী ১৬ ডিসেম্বর অ্যাডিলেইড স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে থান্ডার।