
ব্রাজিল দলে অনভিজ্ঞদের ছড়াছড়ি, প্রথমবার ডাক পেলেন পাঁচজন
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ৩:৮

এক হাজার গোলের জন্য রোনালদোর আর ১৫ গোল দরকার। ছবি: আল নাসর
ক্রিস্টিয়ানো রোনালদোর ১৫ মিনিটের হ্যাটট্রিক ঝড়ে আল নাসরের কাছে উড়ে গেল আল খলুদ। সৌদি প্রো লিগের ম্যাচটিতে ৫-৩ গোলের জয় পেয়েছে আল নাসর।
আল আওয়াল পার্কে ২৪ মিনিটে আল নাসরকে এগিয়ে দিয়েছিলেন অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। ৩৮ মিনিটে গোল করেন সাদিও মানে। গোল পেতে রোনালদোকে অপেক্ষা করতে হয় দ্বিতীয়ার্ধ পর্যন্ত, ততক্ষণে খলুদ ২-২ গোলে সমতায়।
পর্তুগিজ তারকা প্রথম গোলটি করেন ম্যাচের ৬৬ মিনিটে। জোয়াও ফেলিক্সের কাছ থেকে বল পেয়ে হেডে গোল করেন তিনি। ৭২ মিনিটে তার পরের গোলটিতেও ফেলিক্সের অ্যাসিস্ট। মানের অ্যাসিস্টে হ্যাটট্রিক পূর্ণ করেন ৮১ মিনিটে।
ক্লাব ক্যারিয়ারে এটি রোনালদোর ৮৩৯তম গোল। জাতীয় দলের হয়ে ২৩৪ ম্যাচে করেছেন ১৪৬ গোল। অর্থাৎ এক হাজার গোলের মাইলফলকে পৌঁছাতে তার দরকার আর ১৫ গোল।
রোনালদোর হ্যাটট্রিকের ম্যাচে জয় দিয়ে সৌদি প্রো লিগের দুইয়ে উঠেছে আল নাসর। ১১ ম্যাচে ৯ জয়, এক হার ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ২৮। সমান পয়েন্ট সত্ত্বেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আল কাদসিয়া। খলুদ ১২ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ১০ নম্বরে।