
তাইজুল-মিরাজের ঘূর্ণিতে শেষ সেশনে দাপট দেখাচ্ছে বাংলাদেশ
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০:১০

শ্রীলঙ্কা ৩৩১ রানে অলআউট হয়েছে। ছবি: এএফপি
সপ্তাহখানেক আগে ত্রিদেশীয় সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ৪৩০ রান তাড়ায় শ্রীলঙ্কার রেকর্ডগড়া জয়ের নায়ক পভন রাথনায়াকে। ওই ম্যাচে রাথনায়াকে করেছিলেন ১৩০ রান। সেই একই ইংল্যান্ড বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তাদের দেয় ৩৮৭ রানের লক্ষ্য। রান তাড়ায় রাথনায়াকে আজ ঝোড়ো সেঞ্চুরি করেন। কিন্তু তার ৭৭ বলের ১১৮ রানের ইনিংস শ্রীলঙ্কাকে জেতাতে পারেনি।
গাদ্দাফি স্টেডিয়ামে ২৯ বল বাকি রেখে শ্রীলঙ্কাকে ৩৩১ রানে অলআউট করে ইংল্যান্ড জিতেছে ৫৫ রানে। ত্রিদেশীয় সিরিজে প্রথম পাওয়া এই জয় ইংল্যান্ডের জন্য শান্ত্বনাস্বরূপ। আগের তিন ম্যাচের তিনটিতেই হেরে ফাইনাল থেকে ছিটকে যায় তারা। ৩১ অক্টোবরের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।
রাথনায়াকে সেঞ্চুরি করলেও ১১ রানের আক্ষেপে পুড়তে হয়েছে দলপতি কুশাল মেন্ডিসকে। তাদের দুজনের মধ্যে জুটি হয়েছিল ৮০ রানের। এরপর জানিথ লিয়ানাজ ২৭ ও সাহান আরাচিগে ৩০ রান করে রাথনায়াকেকে সঙ্গ দেন। অষ্টম ব্যাটার হিসেবে রাথনায়াকে দলীয় ৩২৯ রানে আউট হওয়ার সঙ্গে সঙ্গেই মূলত শ্রীলঙ্কার জয়ের আশা ফিকে হয়ে যায়।
পরের দুই উইকেটে শ্রীলঙ্কা আর মাত্র ২ রান তুলতে সক্ষম হয়। ইংল্যান্ডের হয়ে লিয়াম ডওসন ৪ ও সনি বেকার ২টি উইকেট নেন, একটি করে পান স্যাম কুরান, হেনরি ক্রোকোম্বে ও জো রুট।
ইংল্যান্ড বড় সংগ্রহ পায় বেন ডাকেটের সেঞ্চুরিতে। তার ১৩২ বলে ১৬৭ রানের ইনিংসে বড় সঙ্গ দেন ৭৪ রান করা টম ব্যান্টন। এদিন লজ্জা উপহার পান ইশান মালিঙ্গা। দ্বিতীয় লঙ্কান হিসেবে ওয়ানডের এক ইনিংসে একশর বেশি রান ব্যয় করেন তিনি। ১০১ রানের বিনিময়ে শিকার করেন মাত্র এক উইকেট।