
ঠাকুরগাঁও উপ-নির্বাচনে সীল মারা ব্যালট পাওয়া গেছে: আক্তার হোসেন
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ৪:২৭

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশের অর্থনীতিকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নেওয়া উদ্যোগগুলোর মধ্যে এই সফর অন্যতম।
রিজভী বলেন, দেশের অর্থনীতিকে গুছিয়ে নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রীর কাজগুলোর অন্যতম এই সফর। এটি একটি সফল সফর হয়েছে।
জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফেরার পর তার এই সফরের গুরুত্ব তুলে ধরে এমন মন্তব্য করেন রিজভী।
সফরকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন তারেক রহমান। এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
এসব বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ, বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পায়।