
র্যাঙ্কিংয়ে এগোলেন শারমিন ও স্বর্ণা
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১৯:৯

রোনালদো ও এরিক টেন হ্যাগ। ছবি: এক্স
ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে বিরোধের পুরোনো ঘটনা আবার সামনে আনলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ এরিক টেন হ্যাগ। পর্তুগিজ তারকার বিরুদ্ধে অনুশীলনে ফাঁকি দেয়া, ঠিকমতো না দৌড়ানো এবং সতীর্থদের শক্তি বাঁচিয়ে রাখার পরামর্শ দেয়ার অভিযোগ তুলেছেন ডাচ কোচ।
‘দ্য অ্যাথলেটিক’-কে দেয়া সাক্ষাৎকারে টেন হ্যাগ বলেন, রোনালদোকে ঘিরে পরিকল্পনা করলেও তা বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়েছিল। তিনি বলেন, ‘সে দলকে হতাশ করেছে, আমাকেও হতাশ করেছে। কারণ আমরা তাকে নিয়ে পরিকল্পনা করেছিলাম।’
২০২২ সালে ইউনাইটেডের দায়িত্ব নেয়া টেন হ্যাগের সঙ্গে রোনালদোর সম্পর্কের অবনতি ঘটে একই বছরের শেষ দিকে। একাদশে নিয়মিত সুযোগ না পাওয়ার পর ক্লাব ছাড়েন পর্তুগিজ ফরোয়ার্ড।
টেন হ্যাগের দাবি, অনুশীলনের কয়েকটি সেশনে অংশ নেননি রোনালদো। ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলে হারের পর শাস্তিমূলক দৌড়ের অনুশীলনেও তিন ল্যাপের বদলে দুটি সম্পন্ন করেছিলেন তিনি।
রোনালদোর প্রেসিং না করার বিষয়টি তুলে ধরে টেন হ্যাগ বলেন, ‘আমি তাকে এ বিষয়ে সরাসরি বলেছি। অনেকবার বলেছি, “রোনি, তোমাকে সঠিক জায়গায় পৌঁছে দিতে সবাই তোমার জন্য কাজ করতে চায়। কিন্তু তুমি যদি নিজে বক্সে পৌঁছাতে না পারো, তাহলে গোল করবে কীভাবে?”’
টেন হ্যাগের মতে, দলের সেরা খেলোয়াড় হলেও দলীয় দায়িত্ব পালন করতে হয়। তিনি আরও অভিযোগ করেন, রোনালদো সতীর্থদের অনুশীলনে শক্তি বাঁচিয়ে রাখার পরামর্শ দিতেন। তার ভাষায়, ‘কারও কারও কাছে ফুটবল সর্বোচ্চ অগ্রাধিকার নয়। আর ইউনাইটেডও কয়েকজনের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার ছিল না।’