
সাফ চ্যাম্পিয়নশিপকাতারে আটকে আছে পাকিস্তানের লাগেজ, বাতিল অনুশীলন
খেলার সময়
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ৮:৬

অ্যালেক্সিয়া পুতেয়াসের হাতে ব্যালন ডি’অর। ছবি: রয়টার্স
নারীদের ব্যালন ডি’অরে আবারও অ্যালেক্সিয়া পুতেয়াসের রাজত্ব। ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ফুটবলের মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার জিতলেন স্পেনের এই তারকা মিডফিল্ডার। দুর্দান্ত মৌসুম কাটিয়ে ব্যক্তিগত অর্জনের পাশাপাশি ক্লাব ফুটবলেও সাফল্যের ছাপ রেখেছেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) রাতে লন্ডনে আয়োজিত ব্যালন ডি’অর অনুষ্ঠানে নারী বিজয়ীর নাম ঘোষণা করেন ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার মাইকেল ওয়েন।
পুতেয়াসের নাম ঘোষণার পর উল্লাসে ফেটে পড়ে অনুষ্ঠানস্থল। ২০২১ ও ২০২২ সালের পর এবারও বর্ষসেরার পুরস্কার জেতেন বার্সেলোনার সাবেক এই মিডফিল্ডার।
গত মৌসুমে বার্সেলোনার হয়ে লিগ ও চ্যাম্পিয়নস লিগ জেতেন পুতেয়াস। ৫৩ ম্যাচে ২৬ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করান আরও ১৫ গোল। স্পেনের হয়েও নেশনস লিগ জয়ের স্বাদ পান এই মিডফিল্ডার। মাঠে তার ধারাবাহিক পারফরম্যান্সই ব্যক্তিগত স্বীকৃতির লড়াইয়ে তাকে এগিয়ে রাখে।
তৃতীয়বার ব্যালন ডি’অর জিতে বার্সেলোনার আরেক তারকা আইতানা বোনমাতির রেকর্ডে ভাগ বসান পুতেয়াস। গত জুলাইয়ে লন্ডন সিটি লায়নেসে যোগ দেয়া এই স্প্যানিশ তারকা নতুন ক্লাবের হয়েও ইতিহাস গড়লেন। উইমেন্স সুপার লিগের ক্লাবটির প্রথম খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জিতলেন তিনি।
ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দলীয় অর্জনেও উজ্জ্বল ছিল বার্সেলোনা। নারীদের সেরা ক্লাব নির্বাচিত হয়েছে কাতালান ক্লাবটি।