
কেইনের জয়ে খুশি মরিনহো, তবে এমবাপ্পের জন্য আক্ষেপ
খেলা ডেস্ক
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১০:১০

বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক। ছবি: সংগৃহীত
বার্সেলোনার ডাগআউটে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন হ্যান্সি ফ্লিক। এবার কাতালান ক্লাবের হয়ে গড়লেন বিশেষ এক কীর্তি। দেপোর্তিভো আলাভেসকে ৬-১ গোলে হারানোর ম্যাচে বার্সেলোনার কোচ হিসেবে শততম জয়ের স্বাদ পেয়েছেন তিনি। এই মাইলফলকে পৌঁছাতে ফ্লিকের লেগেছে মাত্র ১৩১ ম্যাচ।
বার্সেলোনার ইতিহাসে দ্রুততম ১০০ জয়ের তালিকায় এখন দ্বিতীয় স্থানে ফ্লিক। এ পথে তিনি পেছনে ফেলেছেন পেপ গার্দিওলাকে। বার্সার কোচ হিসেবে ১৩৯ ম্যাচে শততম জয় পেয়েছিলেন গার্দিওলা। এই তালিকায় সবার ওপরে আছেন লুইস এনরিকে। তার লেগেছিল ১২৬ ম্যাচ।
২০২৪-২৫ মৌসুমে বার্সেলোনার দায়িত্ব নিয়ে শুরু থেকেই দারুণ ছন্দে আছেন ফ্লিক। প্রথম মৌসুমে দলকে জিতিয়েছেন ৪৪ ম্যাচ। পরের মৌসুমেও একই সংখ্যক জয় পেয়েছেন। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৪ ম্যাচের ১২টিতেই জয় পেয়েছে তার দল।
সব মিলিয়ে ফ্লিকের অধীনে ১৩১ ম্যাচে বার্সেলোনার জয় ১০০টি। এর মধ্যে হার ২১ ম্যাচে, ড্র ১০টিতে। জয়ের হার ৭৬ দশমিক ৩ শতাংশ। তার অধীনে ৮৪ শতাংশ ম্যাচে হার এড়িয়েছে বার্সেলোনা।
ফ্লিকের বার্সেলোনার সবচেয়ে বড় শক্তি আক্রমণভাগ। চলতি মৌসুমে ১৪ ম্যাচে ৪৮ গোল করেছে দলটি। অর্থাৎ ম্যাচপ্রতি তিনটিরও বেশি গোল। একাধিক ম্যাচে পাঁচ গোল করার পাশাপাশি রেসিং স্যান্টান্ডারের বিপক্ষে সাত গোলের দেখা পেয়েছে তারা।
চলতি মৌসুমে এখন পর্যন্ত বার্সেলোনার হার মাত্র দুটি। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে এবং লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরেছে দলটি। টানা দুই হারের পর আলাভেসের বিপক্ষে বড় জয় দিয়ে আবারও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ফ্লিকের শিষ্যরা।