
অ্যাকারম্যান-জুবায়েরের দাপট, শেষ সেশনে ৩ উইকেট শিকার বাংলাদেশের
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১৪:৩

স্ত্রী বেকির সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। ছবি: দ্য অস্ট্রেলিয়ান
২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে সংঘটিত কুখ্যাত 'স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি'র ধাক্কা অনেকটাই সামলে উঠেছিল অস্ট্রেলিয়া। কিন্তু সেই বল টেম্পারিংয়ের ঘটনা নতুন করে আবার আলোচনায় উসমান খাজার আত্মজীবনীর কারণে। এবার সেই কেলেঙ্কারি নিয়ে সাবেক সতীর্থ খাজার অভিযোগের বিষয়ে মুখ খুলতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স।
সেবারের দক্ষিণ আফ্রিকা সফরে কেপটাউন টেস্টে অস্ট্রেলীয় ক্রিকেটকে নাড়িয়ে দেওয়া সেই বল টেম্পারিংয়ের ঘটনায় দলের সবাই, এমনকি বর্তমান অধিনায়ক কামিন্সও স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে জানতেন বলে নিজের সদ্যপ্রকাশিত আত্মজীবনী সবর-এ দাবি করেছেন খাজা। তার আরও অভিযোগ, পোর্ট এলিজাবেথে অনুষ্ঠিত আগের টেস্টেও একই ধরনের চেষ্টা করা হয়েছিল। খাজার এই মন্তব্যে অস্ট্রেলীয় ক্রিকেটের অন্যতম কলঙ্কজনক অধ্যায়টি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
তবে অস্ট্রেলিয়ার আরেক পেসার মিচেল স্টার্ক স্যান্ডপেপার ব্যবহারের বিষয়ে কোনো ধরনের পূর্বজ্ঞান থাকার কথা সরাসরি অস্বীকার করেছেন। ওই কেলেঙ্কারির জেরে তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে বড় ধরনের শাস্তি দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।
কামিন্স এখনো পর্যন্ত এসব অভিযোগের বিষয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে শুক্রবার ক্রিকেট সেন্ট্রালে নিউ সাউথ ওয়েলস ও সাউথ অস্ট্রেলিয়ার মধ্যকার শেফিল্ড শিল্ড ম্যাচের তৃতীয় দিনের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি নিজের অবস্থান পরিষ্কার করবেন বলে আশা করা হচ্ছে।
Sandpaper Crisis! Pat Cummins and his wife Becky look so animated. Something is not good in between them. #patcummins #CricketNews https://t.co/naj4yPz179
— Nadir Emaan (@NadirEmaanz) November 12, 2026
প্রাসঙ্গিক:
এই বিতর্কের মধ্যেই কামিন্সকে ঘিরে আরেকটি খবর আলোচনায় আসে। সম্প্রতি স্ত্রী বেকির সঙ্গে প্রকাশ্যে তার কথাকাটাকাটির ঘটনা ঘটেছে বলে খবর প্রকাশিত হয়।
২০১৩ সাল থেকে একসঙ্গে রয়েছেন কামিন্স ও বেকি। কিংস ক্রসের একটি বারে তাদের প্রথম পরিচয় হয়েছিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কামিন্সের সাম্প্রতিক একটি পোস্ট তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে ছড়ানো গুঞ্জন অনেকটাই থামিয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে। কামিন্সের স্ত্রীও ইনস্টাগ্রাম স্টোরিতে অস্ট্রেলীয় অধিনায়ক ও তাদের মেয়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। ভাইরাল হওয়া কথাকাটাকাটির ভিডিওর পর ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার ভালোবাসারা।’
I'm training at Cricket Central tomorrow morning before the Blues play in the Shield match. Happy to speak with any and all media about the events of this week at 9.30 am. I've taken some time to try and better understand the long list and full extent of Uzzy’s allegations so I can respond properly. Afterwards please stay and support the Blues! I’ll ask CA to send out details
— Pat Cummins (@patcummins30) November 11, 2026
এক্সে কামিন্স লিখেছেন, ‘আগামীকাল সকালে ক্রিকেট সেন্ট্রালে অনুশীলন করব, এরপর ব্লুজরা শিল্ড ম্যাচ খেলবে। চলতি সপ্তাহের ঘটনাবলি নিয়ে যেকোনো সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে আমি প্রস্তুত। সকাল ৯টা ৩০ মিনিটে সংবাদমাধ্যমের সামনে উপস্থিত থাকব। উজির (উসমান খাজা) অভিযোগের দীর্ঘ তালিকা এবং সেগুলোর সম্পূর্ণ বিষয়বস্তু ভালোভাবে বোঝার জন্য আমি কিছুটা সময় নিয়েছি, যাতে যথাযথভাবে জবাব দিতে পারি। এরপর সবাই থেকে যাবেন এবং ব্লুজদের সমর্থন করবেন! এ বিষয়ে বিস্তারিত জানাতে ক্রিকেট অস্ট্রেলিয়াকে বলব।’
সংবাদ সম্মেলনে কামিন্সকে বেশ কিছু অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি হতে হতে পারে। বিশেষ করে স্যান্ডপেপারগেট কেলেঙ্কারিতে অস্ট্রেলিয়া দলের অন্য সদস্যদের সম্পৃক্ততা কিংবা এ বিষয়ে তাদের আগে থেকে কিছু জানা ছিল কি না, তা নিয়েই সবচেয়ে বেশি প্রশ্ন উঠতে পারে।