
ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত
ধর্ম ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৯:৩৬

রাজধানীর নয়াপল্টনে হাবের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত
২০২৭ সালের হজে সৌদি সরকারের নির্ধারিত ৭৮ হাজার ৫০০ জনের কোটা পূর্ণ হয়েছে। তবে হজে যেতে নিবন্ধনের অপেক্ষায় রয়েছেন আরও ২০ হাজারের বেশি মানুষ। তাদের সুযোগ দিতে অতিরিক্ত ২০ হাজার কোটা বরাদ্দের জন্য সৌদি সরকারের কাছে দাবি জানিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
সোমবার (২ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে হাবের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ মজুমদার এসব কথা বলেন।
তিনি জানান, ২০২৭ সালের হজের জন্য ৭৮ হাজার ৫শ জন নির্ধারণ করে সৌদি সরকার। যদিও বাংলাদের জন্য নির্ধারিত কোটা ১ লক্ষ ২৭ হাজার ১৯৮ জন। তাই আরও ২০ হাজার কোটা বরাদ্দ দেয়ার জন্য সৌদি সরকারের প্রতি আহ্বান জানায় হাব। একইসাথে সরকারকে কূটনৈতিক পথে কোটা বাড়ানোর জন্য ধর্ম মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানানো হয়।
হাব মহাসচিব প্রাথমিকভাবে নিবন্ধিত হজ যাত্রীদের আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ঘোষিত প্যাকেজের অবশিষ্ট টাকা পরিশোধ করতে অনুরোধ জানান। সরকারের নিবন্ধিত হজ এজেন্সি ছাড়া, টাকা লেনদেন করতে নিষেধ করা হয় সংবাদ সম্মেলন থেকে।