
সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ ও ইসলামের সতর্কবার্তা
ধর্ম
ইসলাম ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৯:২৯

৯ বছরেই বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম
আগামী ২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যায় খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে ইসলাম বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের এক বিস্তারিত জনসংখ্যাবিষয়ক পূর্বাভাসে এমন তথ্য উঠে এসেছে।
বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, বিশ্বজুড়ে ইসলাম ও খ্রিষ্টধর্ম উভয় ধর্মের অনুসারীর সংখ্যা বাড়লেও মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি। এর প্রধান কারণ মুসলিমদের মধ্যে সন্তান জন্মদানের হার অন্যান্য প্রধান ধর্মীয় জনগোষ্ঠীর তুলনায় বেশি।
পিউ রিসার্চের জ্যেষ্ঠ জনতত্ত্ববিদ কনরাড হ্যাকেট বলেন, মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে জন্মহার। ধর্মান্তর বা ধর্মীয় পরিচয় পরিবর্তনের তুলনায় প্রজনন হারই এ ক্ষেত্রে বেশি প্রভাব ফেলছে।
গবেষণার তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার ছিল ৩ দশমিক ১। অন্যদিকে খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এ হার ২ দশমিক ৫ এবং অন্যান্য ধর্মাবলম্বী নারীদের ক্ষেত্রে ১ দশমিক ৬।
পিউর হিসাব অনুযায়ী, ২০২০ সালে বিশ্বে খ্রিষ্টান জনসংখ্যা ছিল প্রায় ২২৭ কোটি। একই সময়ে মুসলিম জনসংখ্যা ছিল ২০২ কোটি। পূর্বাভাসে বলা হয়েছে, ২০৩৫ সালে মুসলিম জনসংখ্যা বেড়ে প্রায় ২৫৭ কোটিতে পৌঁছাবে। বিপরীতে খ্রিষ্টান জনসংখ্যা হবে প্রায় ২৫২ কোটি।
এই প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে ২০৭০ সাল নাগাদ বিশ্বে মুসলিম জনসংখ্যা ৩৬০ কোটি ছাড়িয়ে যেতে পারে। সে সময় খ্রিষ্টান জনসংখ্যা থাকবে ৩০০ কোটির কিছু কম। তখন ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান। এরপর থাকবে ভারত, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া।
প্রাসঙ্গিক:
গবেষণায় আরও বলা হয়েছে, ২০৭০ সালের মধ্যে বিশ্বের অর্ধেকের বেশি খ্রিষ্টান বসবাস করবেন সাব-সাহারান আফ্রিকা অঞ্চলে। যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র হবে বিশ্বের সবচেয়ে বেশি খ্রিষ্টান জনসংখ্যার দেশ।
এদিকে যুক্তরাষ্ট্রে ২০৬৫ সালের মধ্যে এবং কানাডায় ২০৩০ সালের মধ্যে খ্রিষ্টানরা সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারেন। এর অন্যতম কারণ হিসেবে ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যা দ্রুত বৃদ্ধির বিষয়টি উল্লেখ করা হয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, স্যাক্রামেন্টোর ধর্মতত্ত্বের অধ্যাপক জেফরি ব্রড এ বিষয়ে ভিন্ন সম্ভাবনার কথা জানিয়েছেন। তার মতে, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের প্রভাবে চার্চের সদস্যসংখ্যা আবারও বাড়তে পারে।
গবেষণার ফলাফলকে সামনে রেখে খ্রিষ্টান ও মুসলিমদের মধ্যে সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছেন হার্ভার্ড ডিভিনিটি স্কুলের জ্যেষ্ঠ গবেষক জিনা জুরলো। তিনি বলেন, কিছু ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে এখনো সভ্যতার সংঘাত তত্ত্বের প্রভাব রয়েছে। পাশাপাশি একে অপরের ধর্ম সম্পর্কে উভয় পক্ষের মধ্যে নানা ভুল ধারণাও বিদ্যমান। ইসলাম বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হওয়ার সম্ভাবনা কিছু খ্রিষ্টানের মধ্যে উদ্বেগ তৈরি করছে।
এ পরিস্থিতিতে আন্তধর্মীয় শিক্ষা ও পারস্পরিক যোগাযোগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। তার মতে, ধর্মীয় ভিন্নতা সত্ত্বেও মানুষের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক ও যোগাযোগ বাড়লে পারস্পরিক বোঝাপড়া এবং মানবিকতা শক্তিশালী হয়।
অন্যদিকে পিউ রিসার্চের ধর্মবিষয়ক গবেষণা পরিচালক অ্যালান কুপারম্যান মনে করেন, মুসলিম জনসংখ্যা বৃদ্ধি মানেই খ্রিষ্টানদের জনসংখ্যা হ্রাস পাওয়া নয়। তবে গবেষণার ফলাফলকে এমনভাবে উপস্থাপন করা হতে পারে, যেন এটি দুই ধর্মের মধ্যে প্রতিযোগিতা বা সংঘাতের বিষয়। এমন ব্যাখ্যা এড়িয়ে চলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। সূত্র: এপি